বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:২০ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সাবেক রেলমন্ত্রী মুজিবুলের ২৮৪ শতক জমি জব্দ, ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ ট্রাফিক আইন লঙ্ঘন, বিমানমন্ত্রীর গাড়ির বিরুদ্ধে দুই মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে আইএসডিবির সঙ্গে ১ বিলিয়ন ডলারের চুক্তি অত্যন্ত শক্তিশালী এল নিনোর বিষয়ে সতর্ক করল জাতিসংঘ ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে আইএসডিবির সঙ্গে ১ বিলিয়ন ডলারের চুক্তি ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, এক দিনে হাসপাতালে ১২৫২ রোগী তাড়াইলে ৪ লাখ ৬৫ হাজার টাকার অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ, জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস কিশোরগঞ্জে বিশেষ অভিযানে ২২ জন গ্রেফতার সাবেক ২ সেনাসদস্যকে ধরতে ইন্টারপোলের রেড নোটিস খেলাপি ঋণ ৬ লাখ কোটি টাকা ছাড়াল

শেখ রাসেল বীচ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ১১ মার্চ, ২০২৩
  • ৯৮ বার পড়া হয়েছে
শেখ রাসেল বীচ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
কক্সবাজারের ডিভাইন ইকো রিসোর্ট পয়েন্টে শুরু হলো অনূর্ধ্ব ১৫ বালক এবং বালিকাদের শেখ রাসেল বীচ ফুটবল টুর্নামেন্ট ২০২৩। বিকেলে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সম্মানিত সচিব ড. মহিউদ্দীন আহমেদ।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ক্রীড়া পরিদপ্তর এর পরিচালক মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী, কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জসিম উদ্দিন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কক্সবাজার জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) মো: নাসিম আহমেদ।
ক্রীড়া পরিদপ্তর এর আয়োজনে দেশের ৮ টি বিভাগের অনূর্ধ্ব ১৫ বালক এবং বালিকাদের ৯৬ জন খেলোয়াড় অংশ নিচ্ছে এই প্রতিযোগিতায়। বালকদের উদ্বোধনী ম্যাচে ময়মনসিংহ বিভাগকে ৩-২ গোলে হারিয়েছে রাজশাহী বিভাগ। বালিকাদের ম্যাচে ময়মনসিংহ বিভগকে ১-০ গোলে হারিয়েছে সিলেট বিভাগ। আগামীকাল সকালে কোয়ার্টার ফাইনালের বাকি ম্যাচ এবং বিকেলে সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। ১২ মার্চ অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com