শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ছাত্রীকে যৌন হয়রানির খবরে মহিলা মাদ্রাসায় আগুন দিল স্থানীয়রা, শিক্ষককে পুলিশে সোপর্দ সৌদিতে ফের হুতি হামলার নিন্দা বাংলাদেশের ভারতের প্রধান ব্যাংক স্টেট ব্যাংক অব ইন্ডিয়ায় সাইবার হামলা সৌদির বিভিন্ন কারাগারে সাড়ে ৭ হাজার বাংলাদেশি বন্দি আছেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হাম ও উপসর্গে আরও ৭ জনের মৃত্যু দাম্মামের সব ফ্লাইট তিন দিন বন্ধ, রিয়াদ রুটে ৩১ অক্টোবর পর্যন্ত স্থগিত কিশোরগঞ্জে দুর্গাপূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক, সম্প্রীতি বজায় রাখার আহ্বান বদলগাছীতে রাতের আঁধারে প্রাথমিক বিদ্যালয়ের শহীদ মিনার ভাঙচুর, এলাকায় ক্ষোভ হোসেনপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত, দুর্ঘটনা রোধে সচেতনতার আহ্বান কিশোরগঞ্জে পাগলা শিয়ালের আক্রমণে নারী-শিশুসহ আহত ৩, ছাগলও রেহাই পায়নি

ইমরান খানের সমাবেশ, লাহোরে ফের ১৪৪ ধারা জারি

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ১২ মার্চ, ২০২৩
  • ৮১ বার পড়া হয়েছে
ইমরান খানের সমাবেশ, লাহোরে ফের ১৪৪ ধারা জারি

পাকিস্তানের তেহরিক-ই-ইনসাফ চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সমাবেশকে ঘিরে লাহোরে ফের ১৪৪ ধারা জারি করেছে পাঞ্জাব প্রশাসন।

রোববারের সমাবেশের আগে শনিবার গভীর রাতে এই ঘোষণা করেছে পাঞ্জাব প্রশাসন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে সভা-সমাবেশের ওপর এই নিষেধাজ্ঞা বাড়ানো হতে পারে। এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে দ্বিতীয়বার ইমরান খানের সমাবেশে বিধিনিষেধ আরোপ করে পাঞ্জাব।

এদিকে এক সংবাদ সম্মেলনে পাঞ্জাবের তত্ত্বাবধায়ক সরকারের তথ্যমন্ত্রী আমির মীর ইমরান খানকে ‘আইন নিজের হাতে তুলে না নেয়ার’ অনুরোধ জানিয়েছেন। তিনি বলেন, লাহোরে ১৪৪ ধারা জারি করা হচ্ছে, কাউকে এখানে সমাবেশ বা জনসমাবেশ করতে দেয়া হবে না।

তথ্যমন্ত্রী আমির মীর আরও বলেন, রোববার লাহোর শহরে এইচবিএল পিএসএলের একটি ম্যাচ, ম্যারাথন এবং একটি সাইকেল রেসও অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এসব ইভেন্ট আয়োজনের পরিকল্পনা এক মাস আগেই করা হয়েছিল। আর তাই সেগুলো সেভাবেই আয়োজন করা হবে।

এর আগে গত ৮ মার্চ লাহোরে ইমরান খানের সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও সেদিনও ১৪৪ ধারা জারি করে প্রাদেশিক কর্তৃপক্ষ। তবে পাঞ্জাবের তত্ত্বাবধায়ক সরকারের তথ্যমন্ত্রী বলছেন, নারী দিবস উপলক্ষে আওরাত মার্চ এবং একটি ম্যাচ আয়োজনের পরিকল্পনা আগেই ঘোষণা করা হলেও পিটিআই পরে সমাবেশের কথা ঘোষণা করে।

এছাড়া ৮ মার্চ ইমরানের সমাবেশে পিটিআইকর্মী বিলালের মৃত্যুর জন্য সরকার দায়ি যে অভিযোগ উঠেছে সেটিও অস্বীকার করেন তিনি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com