শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
নেপালের ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৩৮ সীমান্তে বিজিবির সঙ্গে চোরাকারবারিদের গোলাগুলি, অস্ত্রসহ ভারতীয় নাগরিক গ্রেপ্তার ইমরান খানের ছেলেদের সাক্ষাৎকারে তোলপাড় ইমরান খানের ছেলেদের সাক্ষাৎকারে তোলপাড় আইনজীবীদের সবকিছু অর্থের মানদণ্ডে বিচার করা উচিত নয়: আইনমন্ত্রী রংপুরে ৪ খুনের ঘটনায় সব তথ্যই গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে: আরপিএমপি কমিশনার নেপালের বন্যায় আনুমানিক ৯৩ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত: রেড ক্রস সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৭ জনের জানাজা একসঙ্গে কুড়িগ্রামে গ্রেপ্তার এড়াতে বাসার ছাদ থেকে লাফিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আহত আমি এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

জনবান্ধব আধুনিক পৌরসভা বিনির্মাণের দাবীতে নওগাঁয় মানববন্ধন

আশরাফুল নয়ন, নওগাঁ
  • আপডেট সময় বুধবার, ১৫ মার্চ, ২০২৩
  • ৮৬ বার পড়া হয়েছে
জনবান্ধব আধুনিক পৌরসভা বিনির্মাণের দাবীতে নওগাঁয় মানববন্ধন

হয় শহর বদলাবে, না হয় মেয়র বদলাবে এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁয় জনবান্ধব আধুনিক পৌরসভা বিনির্মাণের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৫ মার্চ) সকাল সাড়ে ১০টায় শহরের মুক্তির মোড় সাংবাদিক রামিম দেওয়ান সভাপতিত্বে ও মাহাবুর আলম ফ্লিপের সঞ্চালনায় মাানববন্ধনে বক্তব্য রাখেন, সাবেক ছাত্রলীগ নেতা সুলতান মাহমুদ,জেলা আওয়ামী মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক নাহার মিধা, সাবেক পৌর ছাত্র লীগের আহবায়ক শামীম হোসেন, পরিবেশ উন্নয়ন সংস্থার সভাপতি নাহিদ উজ্জামান রনি, সাংবাদিক অন্তর আহমেদ, আরাফাত হোসেন হিমেল, সাইফুল ওয়াদুদ প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, ১৯৬৩ সালে স্থাপিত নওগাঁ পৌরসভা। প্রায় ৩৯ বর্গকিলোমিটার এলাকা নিয়ে গঠিত নওগাঁ পৌরসভা। শহরের প্রধান সড়ক ছাড়া অধিকাংশ রাস্তাগুলোর বেহাল অবস্থা। পৌরসভার প্রতিটি ওয়ার্ডের সকল রাস্তা ও ড্রেন বছরের পর বছর সংস্কার কিংবা মেরামত না করায় বেহাল দশায় পরিণত হয়েছে। শহরের প্রতিটি ওয়ার্ড এর রাস্তা চলাচলে অযোগ্য। রাস্তাগুলোর অবস্থা খুবই বেহাল ও বিপজ্জনক। পৌরসভার সকল রাস্তার অধিকাংশ স্থানের পাঁকা উঠে গিয়ে হয়েছে বড় বড় গর্ত । মানুষদের চলাচলের রাস্তাগুলো মরণফাঁদে পরিণত হয়েছে। প্রতিনিয়তই গর্তে ছোট-বড় যানবাহন উল্টে গিয়ে ঘটছে দুর্ঘটনা। স্কুলের শিক্ষার্থীদেরও প্রতিদিন চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

শহরের এই অবস্থা দেখে মনে হয় যে এখনো আমরা বর্বর ও আদিযুগে বসবাস করছি। যে যুগে রাস্তা -ঘাট ও যোগাযোগ ব্যবস্থা তেমন উন্নত ছিল না। কিন্তু একটি দেশের রাস্তা ও যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন ছাড়া সামগ্রিক উন্নয়ন কোন ভাবেই সম্ভব নয়। নওগাঁ পৌরসভা নিয়ে ফেসবুকেও হাজারো ব্যক্তির অভিযোগ দেখা গেছে । সেই সাথে পৌরবাসী এসব বেহালদশা ও ভোগান্তি থেকে মুক্তি চায়।

উল্লেখ্য, মানববন্ধনে কর্মসূচি হিসাবে আগামী ২০মার্চ শহরের লিটন ব্রীজ মোড়ে মানববন্ধন ঘোষণা করেন, সাংবাদিক রামিম দেওয়ান।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com