শুক্রবার (১৭) র্মাচ কিশোরগঞ্জের নিকলী উপজেলাতে যথাযোগ্য মর্যাদার সঙ্গে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সকল সরকারী, বেসরকারী, আধাসরকারী ও স্বায়ত্বশাসিত ভবন সমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
কর্মসূচীর অংশ হিসেবে উপজেলা পরিষদে নির্মিত বঙ্গবন্ধুর ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন, জেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসের তাৎপর্য তুলে ধরে বিশেষ আলোচনা সভা ও শিশুদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান, চিত্রাংকন প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ, সকল মসজিদে বিশেষ মোনাজাত, মন্দিরে বিশেষ প্রার্থনা করা হয়।
সকাল ১০ টায় জেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ শাকিলা পারভিনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান রুহুল কুদ্দুস ভ’ইয়া জনি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিয়াজুল হক আয়াজ, সহকারি কমিশনার (ভ’মি)প্রীতিলতা বর্মন, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমা-ার আবু বাক্কার ছিদ্দিক, নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনসুর আলী আরিফ, এ দিকে দিবসটি উপলক্ষে নিকলী উপজেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে।
র্যালী, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের পর মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে পথ সভা করেন। পথ সভায় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, মহিলালীগসহ বিভিন্ন রাজনৈতিক দল অংশ গ্রহণ করেন।