রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :

যুবলীগের উদ্যোগে বঙ্গবন্ধুর ১০৩ তম জন্ম বার্ষিকী পালিত

সালাহউদ্দিন শুভ, মৌলভীবাজার প্রতিনিধি
  • আপডেট সময় শুক্রবার, ১৭ মার্চ, ২০২৩
  • ৭০ বার পড়া হয়েছে
যুবলীগের উদ্যোগে বঙ্গবন্ধুর ১০৩ তম জন্ম বার্ষিকী পালিত

মৌলভীবাজারের কমলগঞ্জে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মদিন উপলক্ষে উপজেলা আওয়ামী যুবলীগের আয়োজনে আলোচনা সভা,দোয়া মাহফিল,কেককাটা অনুষ্টিত হয়েছে।

শুক্রবার (১৭ মার্চ) সকাল সাড়ে ৯টায় কমলগঞ্জ উপজেলা যুবলীগের আয়োজনে কমলগঞ্জ পৌরসভা কার্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করা হয়। পুষ্পস্তবক অর্পন শেষে আলোচনা সভ, দোয়া মাহফিল ও কেককাটা অনুষ্ঠিত হয়।

পৌর মেয়র ও উপজেলা যুবলীগের আহবায়ক মো. জুয়েল আহেমদ সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের সাবেক অর্থ সম্পাদক আসিফ নিয়াজ রনির সঞ্চালনায় আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি আসলাম ইকবাল মিলন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, যুবলীগের যুগ্ন আহবায়ক সায়েক আহমদ, আব্দুল মালিক বাবুল,আলীনগর ইউপি চেয়ারম্যান নিয়াজ মুর্শেদ রাজু, উপজেলা যুবলীগের সদস্য আবুল কালাম,আনোয়ার পারভেজ আলাল,মোস্তাফিজুর রহমান, আবুল বশর জিল্লুর,শাহীন আহমদ,ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক সাকের আলী সজিব প্রমুখ।

আলোচনা সভা, দোয়া মাহফিল ও কেককাটা শেষে উপস্থিত সকলের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com