বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
শেখ হাসিনার বক্তব্য প্রচার না করার অনুরোধ সরকারের রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মসূচি ঘিরে ১৪৪ ধারার আবেদন মালয়েশিয়ায় সহকর্মীদের মধ্যে মারামারিতে ৩ বাংলাদেশি নিহত চিকিৎসকদের প্রশাসনিক দক্ষতা বাড়াতে চালু হচ্ছে ‘হেলথ ম্যানেজমেন্ট ইনস্টিটিউট’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও দুজনের মৃত্যু শেখ হাসিনার বক্তব্য দেওয়ার সঙ্গে ভারত সরকারের কোনও সম্পর্ক নেই: রণধীর জয়সোয়াল হোসেনপুরে পল্লী বিদ্যুতের গ্রাহক সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত তাড়াইলে দুর্বৃত্তদের হামলায় প্রতিবন্ধী ভিক্ষুক নিহত, মামলা দায়ের নওগাঁ বিশ্ববিদ্যালয়ে অতিথি শিক্ষক হিসেবে ক্লাস নিলেন এমপি ফজলে হুদা বাবুল এই সম্মাননা শুধু আমার একার নয়,পুরো টিমের সম্মিলিত পরিশ্রমের স্বীকৃতি: বুবলী

দুবাই সফর: সাকিবের বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি বিসিবি

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ১৯ মার্চ, ২০২৩
  • ৭৮ বার পড়া হয়েছে
দুবাই সফর: সাকিবের বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি বিসিবি

বাইরের চাপ মাঠের বাইরে রেখে মাঠে উজ্জ্বলই থাকলেন সাকিব আল হাসান। সিলেটে শনিবার আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ব্যাট হাতে করেছেন ৯৩ রান, পরে বল হাতেও নিয়েছেন ১ উইকেট। ইংল্যান্ড সিরিজ শেষে সাকিব এক দিনের জন্য দুবাই গিয়েছিলেন একটি স্বর্ণের দোকান উদ্বোধন করতে। দোকানের মালিক রবিউল ইসলাম ওরফে আরাভ খান পুলিশ হত্যা মামলার পলাতক আসামি। এ ব্যাপারে সাকিবকে আগে থেকেই সতর্ক করেছিল গোয়েন্দা পুলিশ।

সেটি অগ্রাহ্য করে তার স্বর্ণের দোকান উদ্বোধন করতে যাওয়ার বিষয়টি জন্ম দিয়েছে বিতর্কের। তবে এখন পর্যন্ত সে বিতর্ক থেকে সচেতনভাবেই নিজেদের দূরে সরিয়ে রেখেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে শনিবার বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস বলেছেন, এ ঘটনার এক দিন পরই সিরিজ শুরু হয়ে গেছে। আইসিসির মিটিংয়ের জন্য বোর্ডের সভাপতি ও সিইও বাইরে আছেন, ওনারা এলে আলাপ-আলোচনা করে ঠিক করব কী করা যায়। আমাদের শৃঙ্খলা কমিটি আছে। ওনারা যদি মনে করেন এখানে কোনো কিছু তদন্ত দরকার, তাহলে তারা দেখবেন। পুরোপুরি তদন্ত না করে মন্তব্য করা ঠিক হবে না।

সাকিবকে নিয়ে চলমান বিতর্ক তার মাঠের পারফরম্যান্সে নেতিবাচক প্রভাব ফেলতে পারে, এমন আশঙ্কা জালাল ইউনুসের। বিষয়টা নিয়ে তার সঙ্গে কথা বলতে তাই আয়ারল্যান্ড সিরিজ শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে চান বিসিবির ক্রিকেট পরিচালনা প্রধান।

তিনি বলেন, ‘আগে আমরা ব্যাপারটা সম্পর্কে জানি। এখানে ওর সমর্থন দরকার। ও যদি না জেনে থাকে (রবিউল ইসলাম সম্পর্কে), তাহলে তাকে পরামর্শ দেওয়া যায় কি না, উপদেশ দেওয়া যায় কি না, আমাদের কোনো নির্দেশনা আছে কি না, সেটা নিয়ে আমরা আলাপআলোচনা করতে পারি।’

পরে আরেক প্রশ্নের উত্তরে তিনি বলেছেন, ‘সাকিব শুধু বিসিবিরই সম্পদ নয়, দেশের সম্পদ। তাকে দেখাশোনা করা আমাদের দায়িত্ব।’

জালাল ইউনুস বলেন, ঘটনার বিস্তারিত জেনে এবং বিসিবির কেন্দ্রীয় চুক্তির কোন ব্যত্যয় ঘটেছে কি-না সেসব বিষয় তদন্ত করে তারপরই এ বিষয়ে যা করার করবে সংস্থাটি।

তবে, পুরো বিষয়টি নিয়ে সাকিব এখনও পর্যন্ত কোন মন্তব্য করেননি। এই প্রতিবেদনের জন্য সাকিব আল হাসানের হোয়াটস্যাপে মন্তব্যের জন্য যোগাযোগ করা হলে তিনি তারও কোন উত্তর দেননি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com