শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কুড়িগ্রামে গ্রেপ্তার এড়াতে বাসার ছাদ থেকে লাফিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আহত আমি এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার অভিবাসী ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করেছে যুক্তরাষ্ট্র শুভশ্রীকে খোলা চিঠি দেবের লোডশেডিং প্রসঙ্গে দুষ্টু লোকে বলে, ‘টুকু আসে, টুকু যায়’ সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ: সিইসি নওগাঁয় অগ্নিদগ্ধ ‘পাখিকে’ দেখতে হাসপাতালে ছুটে গেলেন চেয়ারম্যান পদপ্রার্থী রেজাউন নবী স্যান্ডো পাহাড়ি ঢলে ভেসে যাওয়া ছেলের পর মায়ের মরদেহ উদ্ধার ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত বেড়ে ৯৫ ছাত্রদল ছেড়ে জাতীয় যুবশক্তিতে, তাড়াইলে সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান লিয়ন

পারমাণবিক যুদ্ধের প্রস্তুতি নেয়ার নির্দেশ দিলেন কিম জং উন

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ২০ মার্চ, ২০২৩
  • ৬৩ বার পড়া হয়েছে
পারমাণবিক যুদ্ধের প্রস্তুতি নেয়ার নির্দেশ দিলেন কিম জং উন

যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে পারমাণবিক হামলার প্রস্তুতি নিতে বাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। পিয়ংইয়ংকে মোকাবিলায় ওয়াশিংটন ও সিউলের ধারাবাহিক যৌথ সামরিক মহড়ায় পারমাণবিক অস্ত্র ব্যবহার করছে বলে অভিযোগ করে তিনি এ নির্দেশ দেন।

সোমবার দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ বরাত দিয়ে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

গত শনি ও রোববার ‘যুদ্ধ প্রতিরোধ এবং পাল্টা পারমাণবিক আক্রমণের সক্ষমতা’ জোরদারে মহড়া চালায় উত্তর কোরিয়ার সশস্ত্রবাহিনী। এর একদিন পরই কিম জং উনের পক্ষ থেকে এমন কড়া নির্দেশনা এলো।

আগে থেকেই দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রকে কঠিন সতর্কবার্তা পাঠাতেই একের পর এক ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে আসছে পিয়ংইয়ং। কৌশলগত পারমাণবিক হামলার মহড়ায় ৮০০ মিটার উচ্চতার লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম এমন ওয়ারহেড দিয়ে সজ্জিত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়। নিজে উপস্থিত থেকে মহড়া পর্যবেক্ষণ করেন কিম।

কিম বলেন, এই মহড়া তার সেনাবাহিনীর যুদ্ধের সক্ষমতা বাড়িয়ে তুলছে। তাৎক্ষণিক এবং অপ্রতিরোধ্য পারমাণবিক পাল্টা আক্রমণের প্রস্তুতির প্রয়োজনীয়তা আছে।

কিমের বরাতে কেসিএনএ আরও জানায়, বর্তমানে পরিস্থিতিতে উত্তর কোরিয়ার বিরুদ্ধে আগ্রাসনের পদক্ষেপ আরও স্পষ্ট হয়ে উঠেছে। ফলে জরুরি ভিত্তিতে তাদের নিজেদের প্রস্তুতি জোরদার করতে হবে।

উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা বলেন, পারমাণবিক বাহিনী তার উচ্চ যুদ্ধ প্রস্তুতির মাধ্যমে শত্রুর বেপরোয়া পদক্ষেপ এবং উস্কানিকে দৃঢ়ভাবে প্রতিরোধ করবে এবং নিয়ন্ত্রণ করবে। এছাড়া যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে দ্বিধা ছাড়াই গুরুত্বপূর্ণ মিশন পরিচালনা করবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com