শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১১:১২ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ছাত্রীকে যৌন হয়রানির খবরে মহিলা মাদ্রাসায় আগুন দিল স্থানীয়রা, শিক্ষককে পুলিশে সোপর্দ সৌদিতে ফের হুতি হামলার নিন্দা বাংলাদেশের ভারতের প্রধান ব্যাংক স্টেট ব্যাংক অব ইন্ডিয়ায় সাইবার হামলা সৌদির বিভিন্ন কারাগারে সাড়ে ৭ হাজার বাংলাদেশি বন্দি আছেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হাম ও উপসর্গে আরও ৭ জনের মৃত্যু দাম্মামের সব ফ্লাইট তিন দিন বন্ধ, রিয়াদ রুটে ৩১ অক্টোবর পর্যন্ত স্থগিত কিশোরগঞ্জে দুর্গাপূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক, সম্প্রীতি বজায় রাখার আহ্বান বদলগাছীতে রাতের আঁধারে প্রাথমিক বিদ্যালয়ের শহীদ মিনার ভাঙচুর, এলাকায় ক্ষোভ হোসেনপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত, দুর্ঘটনা রোধে সচেতনতার আহ্বান কিশোরগঞ্জে পাগলা শিয়ালের আক্রমণে নারী-শিশুসহ আহত ৩, ছাগলও রেহাই পায়নি

নওগাঁয় শুরু হয়েছে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা

আশরাফুল নয়ন, নওগাঁ
  • আপডেট সময় মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩
  • ৭১ বার পড়া হয়েছে
নওগাঁয় শুরু হয়েছে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা

নওগাঁয় তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২১ মার্চ) বেলা সাড়ে ১১টায় সদর উপজেলা পরষিদ চত্বরে ফিতা কেটে ও ফেস্টুন উড়িয়া এর উদ্বোধন করেন সদর আসনের সংসদ সদস্য ব্যারিষ্টার নিজাম উদ্দিন জলিল জন।

পরে উপজেলা হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সদর উপজেলা নির্বাহী অফিসার মির্জা ইমাম উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম, ভাইস চেয়ারম্যান ইলিয়াস তুহিন রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান শাহনাজ আক্তার নাইস, সদর উপজেলা কৃষি কর্মকর্তা ফারহানা নাজনীনসহ প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি নির্মল কৃষ্ণ সাহা, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মাহবুবুল হক কমল।

এর আগে একটি আনন্দ র‌্যালী বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করা হয়। আধুনিক প্রযুক্তির সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় মেলায় প্রায় ৫০টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে।

এছাড়াও একই অনুষ্ঠানে ২০২২-২৩ অর্থ বছরের খরিপ ১/২০২৩-২৪ মওসুমে উফশী আউশ ও পাট উৎপাদন বৃদ্ধির লক্ষে প্রনোদনা কর্মসূচীর আওতায় ৩ হাজার ৩৩৫ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্য সার ও বীজ বিতরণ করা হয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com