শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ছাত্রীকে যৌন হয়রানির খবরে মহিলা মাদ্রাসায় আগুন দিল স্থানীয়রা, শিক্ষককে পুলিশে সোপর্দ সৌদিতে ফের হুতি হামলার নিন্দা বাংলাদেশের ভারতের প্রধান ব্যাংক স্টেট ব্যাংক অব ইন্ডিয়ায় সাইবার হামলা সৌদির বিভিন্ন কারাগারে সাড়ে ৭ হাজার বাংলাদেশি বন্দি আছেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হাম ও উপসর্গে আরও ৭ জনের মৃত্যু দাম্মামের সব ফ্লাইট তিন দিন বন্ধ, রিয়াদ রুটে ৩১ অক্টোবর পর্যন্ত স্থগিত কিশোরগঞ্জে দুর্গাপূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক, সম্প্রীতি বজায় রাখার আহ্বান বদলগাছীতে রাতের আঁধারে প্রাথমিক বিদ্যালয়ের শহীদ মিনার ভাঙচুর, এলাকায় ক্ষোভ হোসেনপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত, দুর্ঘটনা রোধে সচেতনতার আহ্বান কিশোরগঞ্জে পাগলা শিয়ালের আক্রমণে নারী-শিশুসহ আহত ৩, ছাগলও রেহাই পায়নি

নিকলীতে সোয়াইবা আবাসিক হোটেল থেকে ১০ প্রেমিক-প্রেমিকা আটক

দিলীপ কুমার সাহা, নিকলি, কিশোরগঞ্জ
  • আপডেট সময় মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩
  • ২৩৬ বার পড়া হয়েছে
নিকলীতে সোয়াইবা আবাসিক হোটেল থেকে ১০ প্রেমিক-প্রেমিকা আটক

কিশোরগঞ্জের নিকলী উপজেলার বেড়িবাঁধ এলাকায় সোয়াইবা আবাসিক হোটেলে অনৈতিক কাজে জড়িত থাকায় ১০ প্রেমিক-প্রেমিকাকে আটক করা হয়েছে। সোমবার (২০ মার্চ) দুপুরে উপজেলার বেড়িবাঁধ এলাকায় সোয়াইবা আবাসিক হোটেলে অভিযান চালিয়ে তাদের আটক করেছে নিকলী থানার পুলিশ।

নিকলী থানার তদন্ত কর্মকর্তা আখারুজ্জামান খাঁন বিষয়টি নিশ্চিত করে জানান, উপজেলার বিভিন্ন আবাসিক হোটেলে অনৈতিক কর্মকান্ড হয়। সোমবার দুপুরে ৯৯৯ থেকে ফোন পেয়ে এর ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানকালে বেড়িবাঁধ এলাকায় সোয়াইবা আবাসিক হোটেলে অনৈতিক কাজে জরিত ৫ জন মেয়ে ও ৫ ছেলেসহ মোট ১০ জনকে হাতে নাতে আটক করা হয়েছে। সাথে হোটেল ম্যানেজার রিয়াজ উদ্দিন ও কেয়ারটেকার দীপুকে আটক করা হয়েছে। তাদেরকে মঙ্গলবার আদালতে পাঠানো হবে।

আটকৃতরা সবাই বিভিন্ন উপজেলার কলেজের শিক্ষার্থী। তাদেরকে নিকলী থানায় আটক করা হয়েছে। তবে তিনি আটককৃতদের নাম-পরিচয় প্রকাশ করেননি। তিনি জানান, আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। অনৈতিক ও সামাজিক অবক্ষয়রোধে এই অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

সম্প্রতি নিকলীর বিভিন্ন আবাসিক হোটেলগুলো অনৈতিক কাজের নিরাপদ স্থানে পরিণত হয়েছে। উপজেলার বেশিরভাগ হোটেলেই ঘণ্টা প্রতি উচ্চমূল্যে চুক্তিভিত্তিক ভাড়া দিয়ে চলছে এসব ব্যবসা। এতে খুব সহজেই অনৈতিক কাজে জড়িয়ে পড়ছে স্কুল-কলেজপড়ুয়া তরুণ-তরুণীরা। এছাড়াও পরকীয়া প্রেমিক-প্রেমিকরাও সহজেই অসামাজিক কাজে জড়িয়ে পড়ছে।

উপজেলার সচেতন মহল এ ধরনের অভিযান নিয়ে সন্তুষ্টি প্রকাশ করে সাধুবাদ জানিয়েছেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com