রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার তাড়াইলে দারুল কুরআন মাদরাসার প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি হোসেনপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা নেপালের বন্যা: জলবায়ু পরিবর্তনের সীমান্তহীন হুমকি ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু

আনসার-ভিডিপি’র জাতীয় পুরষ্কার পেলেন পাকুন্দিয়ার মেহেদী হাসান

মো: মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ
  • আপডেট সময় বুধবার, ২২ মার্চ, ২০২৩
  • ৯১ বার পড়া হয়েছে
আনসার-ভিডিপি’র জাতীয় পুরষ্কার পেলেন পাকুন্দিয়ার মেহেদী হাসান

দৃষ্টান্তমূলক কর্তব্যপরায়ণতায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৩তম জাতীয় সমাবেশ ২০২৩ এ ঢাকা রেঞ্জের প্রথম পুরষ্কার পেয়েছেন পাকুন্দিয়ার মেহেদী হাসান।

গত মঙ্গলবার (২১ মার্চ) বিকেলে বাহিনীর মহাপরিচালকের পক্ষে কিশোরগঞ্জ জেলা কমান্ড্যান্ট মোহাম্মদ মোস্তাক আহমদ এ পুরষ্কার তাঁর হাতে তুলে দেন। মহাপরিচালকের এ বিশেষ সম্মাননা পুরষ্কার হিসেবে তাকে একটি পদক, ২০ হাজার টাকার চেক ও সম্মাননাপত্র প্রদান করা হয়।

মেহেদী হাসান পাকুন্দিয়া উপজেলার এগারসিন্দুর ইউনিয়নের চরদেওকান্দি গ্রামের মো. আব্দুল আউয়ালের পুত্র। তিনি ভিডিপি’র এগারসিন্দুর ইউনিয়ন দলনেতা। ইতিমধ্যে তিনি উপজেলায় বৃক্ষ রোপন, বাল্য বিবাহ প্রতিরোধ, স্বেচ্ছায় রক্তদান, মাদক বিরোধী আন্দোলন ও সমাজসেবা মূলক কাজেও অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছেন।

জেলা কমান্ড্যান্ট মোহাম্মদ মোস্তাক আহমদ সম্মাননা পদক প্রদানের বিষয়টি নিশ্চিত করে বলেন, দৃষ্টান্তমূলক কর্তব্যপরায়ণতায় মেহেদী হাসানকে মহাপরিচালক মহোদয়ের পক্ষে এ পুরষ্কার প্রদান করা হয়েছে। জাতীয় ভাবে এ পুরষ্কার প্রাপ্তিতে তাঁর কাজের গতি ও দক্ষতা বহুগুনে বাড়িয়ে দিবে।

সম্মাননা পুরষ্কার পেয়ে আবেগে আপ্লুত মেহেদী হাসান জানান, জাতীয় ভাবে প্রথম পুরষ্কার পাওয়ায় আমি খুবই আনন্দিত। এ জন্য আমি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক, জেলা কমান্ড্যান্টসহ সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com