দেশের ৭ জেলার মধ্যে সব উপজেলাসহ ১৫৯টি উপজেলার মধ্যে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার (২২ মার্চ) সকাল ১১টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সে ৪র্থ দফায় আরও ৩৯ হাজার ৩৬৫ ভূমিহীন-গৃহহীন পরিবারকে জমিসহ বিনামূল্যে ঘর হস্তান্তর অনুষ্ঠান থেকে এ ঘোষণা দেন। কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় ২২টি ঘরের দলিল হস্তান্তর করা হয়েছে।
এদিকে পাকুন্দিয়া উপজেলা পরিষদ হলরুমে ভিডিও কনফারেন্স শেষে ৪র্থধাপের ২২টি উপকার ভোগীদের হাতে ঘরের দলিল হস্তান্তর করেন কিশোরগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ গোলাম মোস্তফা।
উপজেলা নির্বাহী অফিসার রোজলিন শহীদ চৌধুরীর সভাপতিত্বে পৌর মেয়র নজরুল ইসলাম আকন্দ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হারুন অর রশিদ জুয়েল, শামছুন্নাহার আপেল, সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আক্তার, পুলিশ পরিদর্শক (তদন্ত) নাহিদ হাসান সুমন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রওশন করীমসহ বিভিন্ন সরকারী বেসরকারী দপ্তরের প্রধান, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও উপকার ভোগীরা উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্পের আওতায় প্রথম, দ্বিতীয়, তৃতীয় ধাপের উপজেলার নারান্দী ইউনিয়নে ৫টি, বুরুদিয়া ইউনিয়নে ৪টি, হোসেন্দী ইউনিয়নে ৫টি, সুখিয়া ইউনিয়নে ৬৭টি, পাটুয়াভাঙ্গা ইউনিয়নে ৭১টি, পাকুন্দিয়া পৌরসভায় ১৪টি পরিবারসহ মোট ১৬৬টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ২ শতাংশ জমির দলিলসহ সেমি পাকা ঘর দেওয়ার মাধ্যমে পাকুন্দিয়া উপজেলা ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করা হয়েছে।