শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১০:১০ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ছাত্রীকে যৌন হয়রানির খবরে মহিলা মাদ্রাসায় আগুন দিল স্থানীয়রা, শিক্ষককে পুলিশে সোপর্দ সৌদিতে ফের হুতি হামলার নিন্দা বাংলাদেশের ভারতের প্রধান ব্যাংক স্টেট ব্যাংক অব ইন্ডিয়ায় সাইবার হামলা সৌদির বিভিন্ন কারাগারে সাড়ে ৭ হাজার বাংলাদেশি বন্দি আছেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হাম ও উপসর্গে আরও ৭ জনের মৃত্যু দাম্মামের সব ফ্লাইট তিন দিন বন্ধ, রিয়াদ রুটে ৩১ অক্টোবর পর্যন্ত স্থগিত কিশোরগঞ্জে দুর্গাপূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক, সম্প্রীতি বজায় রাখার আহ্বান বদলগাছীতে রাতের আঁধারে প্রাথমিক বিদ্যালয়ের শহীদ মিনার ভাঙচুর, এলাকায় ক্ষোভ হোসেনপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত, দুর্ঘটনা রোধে সচেতনতার আহ্বান কিশোরগঞ্জে পাগলা শিয়ালের আক্রমণে নারী-শিশুসহ আহত ৩, ছাগলও রেহাই পায়নি

হোসেনপুরে ১১টি ভূমিহীন পরিবার পেলো নতুন ঘর

সঞ্জিত চন্দ্র শীল, হোসেনপুর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় বুধবার, ২২ মার্চ, ২০২৩
  • ১২৩ বার পড়া হয়েছে
হোসেনপুরে ১১টি ভূমিহীন পরিবার পেলো নতুন ঘর
কিশোরগঞ্জের হোসেনপুরে চতুর্থ পর্যায়ে ভূমিহীন ও গৃহহীন ১১টি পরিবারের পূনর্বাসনের জন্য জমির দলিল ও নির্মানকৃত গৃহ প্রদান করা হয়েছে। জমি ও গৃহ প্রদান অনুষ্ঠান সারাদেশে ভার্চ্যুয়াল অনুষ্ঠানের মাধ্যমে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ উপলক্ষে বুধবার (২২ মার্চ) সকালে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত জমির দলিল ও গৃহ হস্থান্তর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার অনিদ্য মন্ডল।
এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ সোহেল, সহকারী কমিশনার ভূমি নাশিতা-তুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান আশরাফ হোসেন কবির, মহিলা ভাইস চেয়ারম্যান রওশনারা, অফিসার ইনচার্জ আসাদুজ্জামান টিটু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জহিরুল ইসলাম নুরু মিয়া, সাধারন সম্পাদক এম এ হালিম, কৃষি অফিসার ইমরুল কায়েছ, সিদলা ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান কাঞ্চন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইশতিয়াক আহাম্মেদ উজ্জল, মডেল প্রেসক্লাবের সভাপতি তারেক নেওয়াজ প্রমূখ। এছাড়াও স্থানীয় জনগণ, জনপ্রতিনিধি, সাংবাদিকবৃন্দরা এসময় উপস্থিত ছিলেন। পরে ১১টি পরিবারের মাঝে ছাগল বিতরণ করা হয়েছে।
উল্লেখ্য, এ উপজেলায় এ পর্যন্ত সর্বমোট ৬০ টি পরিবারের মাঝে জমি ও গৃহ প্রদান করা হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com