শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
দাম্মামের সব ফ্লাইট তিন দিন বন্ধ, রিয়াদ রুটে ৩১ অক্টোবর পর্যন্ত স্থগিত কিশোরগঞ্জে দুর্গাপূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক, সম্প্রীতি বজায় রাখার আহ্বান বদলগাছীতে রাতের আঁধারে প্রাথমিক বিদ্যালয়ের শহীদ মিনার ভাঙচুর, এলাকায় ক্ষোভ হোসেনপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত, দুর্ঘটনা রোধে সচেতনতার আহ্বান কিশোরগঞ্জে পাগলা শিয়ালের আক্রমণে নারী-শিশুসহ আহত ৩, ছাগলও রেহাই পায়নি দাম্মামে বিমানের ফ্লাইট চালু, ২৫ অক্টোবর চালু হচ্ছে রিয়াদে গাড়িচাপায় দুই পা হারিয়েছেন অস্ট্রেলীয় এমপি হেলেন হেইনস রাস্তার পাশে খাবারের দোকানেও নিবন্ধন বাধ্যতামূলক কক্সবাজারে সাগরে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ আরও তিন বদলগাছীতে মন্দিরে মন্দিরে ঘুরে এতিম শিশুদের নতুন টাকা উপহার দিলেন চেয়ারম্যান প্রার্থী নয়ন

কোরবানির ঈদের আগে ৫ সিটি নির্বাচন

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩
  • ১০৬ বার পড়া হয়েছে
কোরবানির ঈদের আগে ৫ সিটি নির্বাচন

কোরবানি ঈদের আগেই পাঁচ সিটি করপোরেশন নির্বাচন শেষ করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার বেগম রাশেদা সুলতানা। পাঁচ সিটি করপোরেশন হলো- গাজীপুর, রাজশাহী, সিলেট, খুলনা ও বরিশাল।

বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের নিজ দপ্তরে ভোটের সহিংসতা নির্মূল নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধনের প্রস্তাব পাস হলে কোনো সাংবাদিকের জিনিসপত্র যদি কেড়ে নেয় সেটা অপরাধ হিসেবে গণ্য হবে বলে জানান এই কমিশনার।

গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধনের প্রস্তাব পাস হলে যারা মাঠপর্যায়ে কাজ করবে, প্রত্যেকের জন্য ‘খুব ভালো’ একটি কাজ হবে বলে মনে করেন এই কমিশনার।

ফল গেজেট আকারে প্রকাশের পর ভোট বাতিলের ক্ষমতা দেয়াসহ বেশ কিছু বিধান আনতে আরপিও সংশোধনে ইসির প্রস্তাবটি আগামী ২৮ মার্চ মন্ত্রিপরিষদ বৈঠকে উঠবে জানিয়ে তিনি বলেন, মন্ত্রিপরিষদে পাস হলে সংসদে যাবে। সংসদ যেভাবে পাস করে দেবে, সংযোজন হলেও হতে পারে, জানি না।

সংশোধনী প্রস্তাব পাস হলে ‘যুগান্তকারী’ আইন হবে উল্লেখ করে এই কমিশনার বলেন, প্রার্থী, সমর্থক সবার আচরণগত পরিবর্তন হবে। এক বছরের মতো হলো আইনটা (সরকারের কাছে) পাঠানো হয়েছে। যে অপরাধগুলোকে অপরাধ হিসেবে ছিল না, আমরা সেগুলোকে চিহ্নিত করে শাস্তির বিধানের সুপারিশ করেছি।

রাশেদা সুলতানা বলেন, ২৩ মে থেকে জুনের মধ্যেই পাঁচ সিটির নির্বাচন অনুষ্ঠিত হবে। অর্থাৎ কোরবানির আগেই সব সিটি নির্বাচন শেষ করা হবে। তবে কোনটা কবে হবে সেটা তফসিলে ঠিক হবে।

তিনি বলেন, কাউকে ভোটের মাঠে আনা নির্বাচন কমিশনের কাজ নয়। আমরা সুষ্ঠু নির্বাচনের জন্য তাদের আহ্বান করতে পারি। কিন্তু ভোটে আসার বিষয়টি তাদের ব্যাপার।

সাংবাদিকদের জিনিসপত্র (ইকুইপমেন্ট) কেড়ে নেয়া অপরাধের আওতায় আসবে জানিয়ে তিনি বলেন, সংগত কারণেই যারা এ কাজ করবে আইনটা হলে, একটু হলেও মনের মধ্যে খটকা লাগবে, যে আমি এই কাজ করছি, আমাকেও তো আইনের আওতায় আনা হবে। দশজনের না হোক দুজনের হলেও তো হলো। এতে যদি ক্ষান্ত হয়, এটাও তো বড় অর্জন মনে করি।

খসড়ায় ভোটারদের বাধা দেয়ার বিষয়টি আছে জানিয়ে তিনি বলেন, তারপর আরও অনেকগুলো, কী কী সব আমি এই মুহূর্তে বলতে পারছি না। ফলে যদি ম্যালপ্র্যাকটিস নজরে আসে, সেখানে কিন্তু কমিশন বন্ধ (নির্বাচন) করার ক্ষমতা যেন থাকে সে বিষয়টাও কিন্তু আছে। এগুলো আসলে নির্বাচনে একটা ছাপ ফেলবে।

রাজনৈতিক দলের সঙ্গে সংলাপের বিষয়ে রাশেদা সুলতানা বলেন, সংলাপ কাজের সুবিধার জন্য হয়। এটি করার জন্য আইনে কিছু বলা নেই। এটুকু বলতে পারি, প্রয়োজন হলে নিশ্চয়ই আবার আমরা বসব।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com