কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে বিশ্ব যক্ষ্মা দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার (২৩ মার্চ) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্ত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালি পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে আলোচনা সভায় মিলিত হয়।
স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. নেজামুল হকের সভাপতিত্বে এতে ডা. খালেদ মাহমুদ, ডা. মিঠুন রানা, ডা. ফারজানা জামান পুনম, ডা. ফারুক প্রধান, ডা. শাহা রিয়াজুর রহমান, ডা. মোবাসির আহমেদ, ডা. জাকিয়া জয়নাল, ডা. মেহেরুন্নেছা তমা, পিএসটিসি নতুন দিনের ডিষ্ট্রিক টিম লিডার মো. ইউসুফ আলীসহ স্বাস্থ্য কমপ্লেক্স অন্যান্য কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।