সারা দেশের ন্যায় কিশোরগঞ্জের নিকলী উপজেলাতে প্রসাশনের উদ্যোগে শনিবার (২৫ মার্চ) ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত হয়েছে।
গণহত্যা দিবসের অনুষ্ঠানমালায় রয়েছে, সকালে উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠান, রাতে নিহতদের স্বরণে ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ মোনাজাত, শিক্ষা প্রতিষ্ঠানে গণহত্যা ও মুক্তিযুদ্ধ সম্পর্কে আলোচনা, রাত ৯ টায় ১ মিনিট প্রতিকী ব্ল্যাক আউট ও বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ নিয়ে ডকুমেন্টারি প্রদর্শন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ শাকিলা পারভিনের সভাপতি উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রীতিলতা বর্মন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিয়াজুল হক আয়াজ, উপজেলা মুক্তিযোদ্ধা আর্দশ সরকারী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ দ্বিপক বিশ্বাস, কৃষি কর্মকর্তা বেলাযেত হোসেন প্রমুখ।
এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, মহান মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তির সদস্যরা সেখানে উপস্থিত ছিলেন।