শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
খাগড়াছড়ি-রাঙামাটিতে অবরোধ চলছে: চরম ভোগান্তিতে যাত্রীরা শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে নতুন ৪ বই আপস না করলে ‘লাশ পড়বে’: কুরিয়ারের ম্যানেজারকে প্রাণনাশের হুমকি ছাত্রীকে যৌন হয়রানির খবরে মহিলা মাদ্রাসায় আগুন দিল স্থানীয়রা, শিক্ষককে পুলিশে সোপর্দ সৌদিতে ফের হুতি হামলার নিন্দা বাংলাদেশের ভারতের প্রধান ব্যাংক স্টেট ব্যাংক অব ইন্ডিয়ায় সাইবার হামলা সৌদির বিভিন্ন কারাগারে সাড়ে ৭ হাজার বাংলাদেশি বন্দি আছেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হাম ও উপসর্গে আরও ৭ জনের মৃত্যু দাম্মামের সব ফ্লাইট তিন দিন বন্ধ, রিয়াদ রুটে ৩১ অক্টোবর পর্যন্ত স্থগিত কিশোরগঞ্জে দুর্গাপূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক, সম্প্রীতি বজায় রাখার আহ্বান

‘মেসি সেরা হতেই পারেন, তবে রোনালদো টিম প্লেয়ার’

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ২৫ মার্চ, ২০২৩
  • ১০০ বার পড়া হয়েছে
‘মেসি সেরা হতেই পারেন, তবে রোনালদো টিম প্লেয়ার’

লিওনেল মেসি না ক্রিশ্চিয়ানো রোনালদো? বিতর্ক চলছে, চলবে। কাতারে ফুটবল বিশ্বকাপ উঠেছে মেসির হাতে। ফুটবল জগতের সবচেয়ে বড় পাওনা পেয়ে গিয়েছেন লিও। ৩৭ বছরের ক্রিশ্চিয়ানোর ভাগ্যে বিশ্বকাপ জেতা হল না। পরের বিশ্বকাপের আগে জাতীয় দল থেকে অবসর নিলে বিশ্বকাপ জয়ের আক্ষেপ থেকে যাবে সিআর৭-এর জীবনে। ব্য়ালন ডি’অর-এর সংখ্যাও বলছে এগিয়ে মেসি। অনেক ফুটবল ফ্যানের মতে, মেসিই যে সর্বকালের সেরা ফুটবলার এটা প্রমাণ হয়ে গিয়েছে কাতারেই।

অনেকে আবার ব্যক্তিগত অর্জনকে মাপকাঠি করছেন না। জিইয়ে রেখেছেন মেসি-রোনালদো বিতর্ক। সেই বিতর্কে যোগ দিলেন নেদারল্যান্ডসের প্রাক্তন ম্যানেজার লুই ভ্যান গাল। মেসিকে সেরা বলেও রোনালদোকে এগিয়ে রাখলেন তিনি।

মেসির ঝুলিতে পুরস্কারের ছড়াছড়ি। ব্যক্তিগত পুরস্কারের দিক থেকে মেসি এগিয়ে থাকলেও রোনালদো অনেক বেশি টিম প্লেয়ার। এমনটাই মনে করছেন সাবেক ডাচ কোচ।

লুই ভ্যান গাল বলেন, ‘বড় প্রশ্ন, মেসি নাকি ক্রিশ্চিয়ানো? এই সময়ের সেরা খেলোয়াড় মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো। তাদের মধ্যে সেরা নির্বাচন করা কঠিন। রোনাললদোর খেতাব মেসির চেয়ে বেশি-বেশি। মেসির ব্যক্তিগত পুরস্কার বেশি, তবে রোনালদো একজন টিম প্লেয়ার। তাই আপনাকে এদের একজনকে বেছে নিতে হবে। আমি ফুটবলারের চেয়েও বেশি একটি দলের কোচ হিসেবে। মেসি সেরা ফুটবল খেলোয়াড় হতে পারেন, কিন্তু আপনাকে একটি দল হিসেবে খেলতে হবে।’ স্প্যানিশ রেডিও স্টেশন ওন্ডা সেরোকে বলেছেন গাল।

সাবেক ডাচ কোচ মন্তব্য শিরোনামে এসেছে তখনই যখন মেসি ও রোনালদো উভয়েই নিজেদের আন্তর্জাতিক ক্যারিয়ারে দেশের হয়ে প্রতিনিধিত্ব করছেন।

২০২২ বিশ্বকাপ জয়ের পর ঘরের মাঠে প্রথম ম্যাচে মেসির নেতৃত্বাধীন আর্জেন্টিনা হারিয়েছে পানামাকে। তেমনই পর্তুগাল ৪-০ গোলে হারিয়ে লিখটেনস্টাইনকে। চলতি সপ্তাহে ক্যারিয়ারে ৮০০ গোলের রেকর্ড গড়েছেন মেসি। জাতীয় দলে তার গোল সংখ্যা ১০০-র গণ্ডি ছোঁয়ার অপেক্ষায়। রোনালদোর গোলের সংখ্যা ৮৩০। ফুটবলের ইতিহাসে ৮০০ গোলের গণ্ডি এই দুই ফুটবলার ছাড়া আর কারও ঝুলিতে নেই।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com