রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার তাড়াইলে দারুল কুরআন মাদরাসার প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি হোসেনপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা নেপালের বন্যা: জলবায়ু পরিবর্তনের সীমান্তহীন হুমকি ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু

পাকুন্দিয়ায় ৫০ পিস ইয়াবাসহ নারী ব্যবসায়ী গ্রেপ্তার

মো: মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ
  • আপডেট সময় শনিবার, ২৫ মার্চ, ২০২৩
  • ৮৭ বার পড়া হয়েছে
পাকুন্দিয়ায় ৫০ পিস ইয়াবাসহ নারী ব্যবসায়ী গ্রেপ্তার

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ৫০ পিস ইয়াবাসহ তাসলিমা আক্তার (২৪) নামের এক নারীকে গ্রেপ্তার করেছে পাকুন্দিয়া থানা পুলিশ। শুক্রবার (২৪ মার্চ) দিবাগত রাতে পাকুন্দিয়া পৌর এলাকার গরুর হাট পাইক লক্ষীয়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

শনিবার (২৫ মার্চ) দুপুরে পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সারোয়ার জাহান এসব তথ্য জানান। গ্রেপ্তারকৃত তাসলিমা আক্তার পৌর এলাকার পাইক লক্ষীয়া গ্রামের বাসিন্দা। তিনি ওই গ্রামের মাসুম মিয়ার স্ত্রী।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিবাগত গভীর রাতে এসআই শেখ মোহাম্মদ নাছির উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ পাকুন্দিয়া পৌর এলাকার গরুর হাট পাইক লক্ষীয়া গ্রামে অভিযান চালিয়ে তাসলিমা আক্তারকে গ্রেপ্তার করে । এসময় তল্লাশী চালিয়ে তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তিনি অনেক দিন ধরেই ইয়াবা কারবারির সঙ্গে জড়িত বলে জানা গেছে।

এ ব্যাপারে পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সারায়োর জাহান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত তাসলিমা আক্তারের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ে করা হয়েছে। তাকে আজ শনিবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com