শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০১:১৭ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
দাম্মামের সব ফ্লাইট তিন দিন বন্ধ, রিয়াদ রুটে ৩১ অক্টোবর পর্যন্ত স্থগিত কিশোরগঞ্জে দুর্গাপূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক, সম্প্রীতি বজায় রাখার আহ্বান বদলগাছীতে রাতের আঁধারে প্রাথমিক বিদ্যালয়ের শহীদ মিনার ভাঙচুর, এলাকায় ক্ষোভ হোসেনপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত, দুর্ঘটনা রোধে সচেতনতার আহ্বান কিশোরগঞ্জে পাগলা শিয়ালের আক্রমণে নারী-শিশুসহ আহত ৩, ছাগলও রেহাই পায়নি দাম্মামে বিমানের ফ্লাইট চালু, ২৫ অক্টোবর চালু হচ্ছে রিয়াদে গাড়িচাপায় দুই পা হারিয়েছেন অস্ট্রেলীয় এমপি হেলেন হেইনস রাস্তার পাশে খাবারের দোকানেও নিবন্ধন বাধ্যতামূলক কক্সবাজারে সাগরে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ আরও তিন বদলগাছীতে মন্দিরে মন্দিরে ঘুরে এতিম শিশুদের নতুন টাকা উপহার দিলেন চেয়ারম্যান প্রার্থী নয়ন

মেসিকে বিরল সম্মাননা দিলো এএফএ

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ২৬ মার্চ, ২০২৩
  • ১০৭ বার পড়া হয়েছে
মেসিকে বিরল সম্মাননা দিলো এএফএ

দীর্ঘ ৩৬ বছরের আক্ষেপ-অপেক্ষার অবসান ঘাটেছিল যার হাত ধরে তাকে তো সবকিছুই দিতে চাইবে আর্জেন্টিনা। আর্জন্টিনার আরাধ্য স্বপ্ন বাস্তবায়নের নায়ক লিওনেল মেসিকে বিশেষ সম্মানে সম্মানিত করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।

মেসির নামে জাতীয় দলের অনুশীলন সেন্টারের নামকরণ করেছে সংস্থাটি। শনিবার এক টুইট বার্তায় বিষয়টি জানিয়েছে এএফএ-এর প্রধান ক্লদিও তাপিয়া। নিজ দেশের সর্বোচ্চ ফুটবল সংস্থার থেকে এমন উপহার পেয়ে নিজের উচ্ছ্বাস লুকাননি মেসি।

বিশ্বকাপ জয়ের পর প্রথমবারের মতো মাঠে নামে আর্জেন্টিনা। পানামার বিপক্ষে ওই ম্যাচ দিয়েই প্রথমবারের মতো থ্রি-স্টার সম্বলিত জার্সি গায়ে মাঠে নামে আলবিসেলেস্তেরা। বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামের ৮৪ হাজার দর্শক ম্যাচটিতে ২-০ গোলে জিতে স্বাগতিকরা। একটি গোল করেন লিওনেল মেসিও।

এএফএ এর প্রধান নতুন ফলকের ছবি পোস্ট করে ক্যাপশনে লেখেন, কাসা দে আজেইজায় আমরা একটা ঐতিহাসিক সময় পার করেছি, আজ থেকে বিশ্বের সেরা ফুটবলারের সম্মানে যার নাম হবে লিওনেল আন্দ্রেস মেসি ক্যাম্প।

এমন স্বীকৃতি পেয়ে ইনস্টাগ্রামে মেসি বলেন, এই স্বীকৃতি আমার পাওয়া সেরা স্বীকৃতিগুলোর একটি। এটা অনেক সম্মানের, অনেক ধন্যবাদ। মেসির ইনস্টাগ্রাম পোস্টে কমেন্টও করেছেন তাপিয়া। সেখানে তিনি লিখেছেন, যোগ্য হিসেবেই তুমি স্বীকৃতি পেয়েছ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com