শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

মাশরাফির নতুন মাইলফলক

ডেস্ক নিউজ
  • আপডেট সময় সোমবার, ২৭ মার্চ, ২০২৩
  • ৯৪ বার পড়া হয়েছে
মাশরাফির নতুন মাইলফলক

বয়স হয়ে গেছে ৩৯ বছর। সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন ২০২০ সালের মার্চ মাসে। এখন ক্রিকেটের চেয়ে তার বেশি সময় কাটে রাজনীতির মাঠে। এত কিছুর পরও মাশরাফি বিন মুর্তজা মাঠে নামলে যে কিছু করে ফেলতে পারেন, তার আরেকটি প্রমাণ মিলল সোমবার।

গোছানো বোলিংয়ের সঙ্গে ভালো ফিল্ডিং করে তাক তাকিয়ে দিয়েছেন এবারের প্রিমিয়ার লিগ ক্রিকেটে লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে খেলা মাশরাফি। বয়সের কারণে বলে আগের মতো গতি নেই নেই। লম্বা রানআপেও এখন আর বোলিং করেন না। তবে লাইন আর লেংথ ঠিক রেখেছেন আগের মতোই। সোমবার মোহামেডানের বিপক্ষে সাফল্যও পেয়েছেন এ কারণেই।

কেমন সাফল্য, সেটা বুঝতে মোহামেডানের বিপক্ষে তার আজকের বোলিং ফিগারটা দেখে নেয়া যায় ৮.৪ ওভারের মধ্যে ৩ ওভারই মেডেন দিয়ে ১৭ রান খরচ করে ৫ ইউকেট নিয়েছেন। বল হাতে যেমন আলো ছড়িয়েছে, ফিল্ডিংয়েও তেমনি দুর্দান্ত ছিলেন। স্লিপে নিয়েছেন দুটি ক্যাচ। মাশরাফির এমন পারফরম্যান্সে মোহামেডান ২২.৪ ওভারে মাত্র ৮০ রানে অলআউট হয়ে গেছে।

এই ৫ উইকেটে একটি মাইলফলকও ছুঁয়েছেন মাশরাফি। লিস্ট ‘এ’ ক্রিকেটে পেয়ে গেছেন ৪৫০ উইকেটের দেখা। এই ম্যাচ খেলতে নামার আগে লিস্ট ‘এ’ ক্রিকেটে তার উইকেট ছিল ৪৪৭টি। এখন ৪৫২। সোমবারের ৫ উইকেটসহ এবারের প্রিমিয়ার লিগে ৪ ম্যাচে ১১টি উইকেট পেয়েছেন মাশরাফি।

কোনো উইকেট না হারিয়ে ৮.২ ওভারে মোহামেডানের রান টপকে জয় তুলে নিয়েছে রূপগঞ্জ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com