শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
খাগড়াছড়ি-রাঙামাটিতে অবরোধ চলছে: চরম ভোগান্তিতে যাত্রীরা শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে নতুন ৪ বই আপস না করলে ‘লাশ পড়বে’: কুরিয়ারের ম্যানেজারকে প্রাণনাশের হুমকি ছাত্রীকে যৌন হয়রানির খবরে মহিলা মাদ্রাসায় আগুন দিল স্থানীয়রা, শিক্ষককে পুলিশে সোপর্দ সৌদিতে ফের হুতি হামলার নিন্দা বাংলাদেশের ভারতের প্রধান ব্যাংক স্টেট ব্যাংক অব ইন্ডিয়ায় সাইবার হামলা সৌদির বিভিন্ন কারাগারে সাড়ে ৭ হাজার বাংলাদেশি বন্দি আছেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হাম ও উপসর্গে আরও ৭ জনের মৃত্যু দাম্মামের সব ফ্লাইট তিন দিন বন্ধ, রিয়াদ রুটে ৩১ অক্টোবর পর্যন্ত স্থগিত কিশোরগঞ্জে দুর্গাপূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক, সম্প্রীতি বজায় রাখার আহ্বান

মৌলভীবাজারে ভোক্তা অধিদপ্তরের অভিযান ও জরিমানা

সালাহ্উদ্দিন শুভ, মৌলভীবাজার
  • আপডেট সময় মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩
  • ৬৩ বার পড়া হয়েছে
মৌলভীবাজারে ভোক্তা অধিদপ্তরের অভিযান ও জরিমানা
পবিত্র রমজান উপলক্ষে নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী ন্যায্য দামে প্রাপ্তি নিশ্চত করার  লক্ষে কাজ করছে বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে থাকা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো.শফিকুল ইসলাম এর নেতৃত্বে জুড়ী থানার পুলিশের সহযোগিতায় মঙ্গলবার (২৮মার্চ) মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার পোস্ট অফিস রোড, ভবানীগঞ্জ বাজারসহ  বিভিন্ন জায়গায় মনিটরিং ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। অভিযানে মোট ৩ টি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা ও তা আদায় করা হয়।
অভিযানে মোড়কজাত পণ্যের গাঁয়ে মেয়াদ উত্তীর্ণে তারিখ, উৎপাদন তারিখ ও মূল্য লেখা না থাকা, মেয়াদ উত্তীর্ণ খাদ্য পণ্য বিক্রয় করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে পোস্ট অফিস রোডে অবস্থিত লুৎফুর ভ্যারাইটিজ স্টোরকে ১৫ হাজার টাকা, কালাম ভ্যারাইটিজ স্টোরকে ৩ হাজার টাকা, মাছুম ভ্যারাইটিজ স্টোরকে ২ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।

নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী ন্যায্য দামে প্রাপ্তি নিশ্চত করার লক্ষে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান চলমান থাকবে বলে জানান জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো.শফিকুল ইসলাম।

 

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com