শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
খাগড়াছড়ি-রাঙামাটিতে অবরোধ চলছে: চরম ভোগান্তিতে যাত্রীরা শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে নতুন ৪ বই আপস না করলে ‘লাশ পড়বে’: কুরিয়ারের ম্যানেজারকে প্রাণনাশের হুমকি ছাত্রীকে যৌন হয়রানির খবরে মহিলা মাদ্রাসায় আগুন দিল স্থানীয়রা, শিক্ষককে পুলিশে সোপর্দ সৌদিতে ফের হুতি হামলার নিন্দা বাংলাদেশের ভারতের প্রধান ব্যাংক স্টেট ব্যাংক অব ইন্ডিয়ায় সাইবার হামলা সৌদির বিভিন্ন কারাগারে সাড়ে ৭ হাজার বাংলাদেশি বন্দি আছেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হাম ও উপসর্গে আরও ৭ জনের মৃত্যু দাম্মামের সব ফ্লাইট তিন দিন বন্ধ, রিয়াদ রুটে ৩১ অক্টোবর পর্যন্ত স্থগিত কিশোরগঞ্জে দুর্গাপূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক, সম্প্রীতি বজায় রাখার আহ্বান

র‌্যাব হেফাজতে নারীর মৃত্যু, নিরপেক্ষ তদন্তের দাবিতে নওগাঁয় মানববন্ধন

আশরাফুল নয়ন, নওগাঁ
  • আপডেট সময় মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩
  • ৭০ বার পড়া হয়েছে
র‌্যাব হেফাজতে নারীর মৃত্যু, নিরপেক্ষ তদন্তের দাবিতে নওগাঁয় মানববন্ধন

র‌্যাব হেফাজতে নওগাঁর সুলতানা জেসমিনের মৃত্যুর সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ নওগাঁ জেলা শাখা। মঙ্গলবার (২৮ মার্চ) বিকেল ৪টায় শহরের মুক্তির মোড়ে ঘন্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে মানববন্ধনে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ নওগাঁ জেলা শাখার আহবায়ক জয়নাল আবেদীন মুকুল বলেন, র‌্যাব সুলতানা জেসমিনকে শুধু মৌখিক অভিযোগের পরিপ্রেক্ষিতে অন্যায় ভাবে উঠিয়ে নিয়ে গেছে। তার এমন অস্বাভাবিক মৃত্যুর জন্য র‌্যাব দায়ী। এভাবে একজন নারীকে আটক করে মানবাধিকার ও গণতান্ত্রিক অধিকার লঙ্ঘন করা হয়েছে। পাশাপাশি বাংলাদেশের আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে র‌্যাব।

তিনি আরও বলেন, এই ঘটনার সাথে যারা জড়িত তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। এবং অতি দ্রুত সম্ভব এই ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত দাবী করেন তিনি।

মানববন্ধনে আরও বক্তব্য রাখেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ নওগাঁ জেলা শাখার সদস্য কালিপদ সরকার, বীর মুক্তিযোদ্ধা আলতাফুন হক চৌধুরী আরবসহ জেলা কমিটির অন্যান্য সদস্যরা।

উল্লেখ্য, গত ২২ মার্চ সকালে বাড়ি থেকে অফিসে যাওয়ার পথে সকাল সাড়ে ১০টার দিকে নওযোয়ান মাঠের সামনে পৌঁছালে তাকে আটক করে নিয়ে যান র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা। আটকের প্রায় ২ ঘণ্টা পর দুপুরে জেসমিনকে অসুস্থ অবস্থায় নওগাঁ জেনারেল হাসপাতালে ভর্তি করে র‌্যাব।

সেখানে সন্ধ্যা পর্যন্ত চিকিৎসাধীন থাকার পর তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে রেফার্ড করেন চিকিৎসকরা। রামেকে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকাল ৯টার দিকে জেসমিনের মৃত্যু হয়।

শনিবার রামেকে ময়নাতদন্ত শেষে বিকেলে নওগাঁ সরকারি গোরস্তানে মরদেহটি দ্রুত দাফন সম্পন্ন করা হয়। এরপরই র‌্যাবের বিরুদ্ধে জেসমিনকে হেফাজতে নিয়ে নির্যাতন করে মেরে ফেলার অভিযোগ তোলেন তার স্বজনরা।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com