শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কুড়িগ্রামে গ্রেপ্তার এড়াতে বাসার ছাদ থেকে লাফিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আহত আমি এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার অভিবাসী ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করেছে যুক্তরাষ্ট্র শুভশ্রীকে খোলা চিঠি দেবের লোডশেডিং প্রসঙ্গে দুষ্টু লোকে বলে, ‘টুকু আসে, টুকু যায়’ সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ: সিইসি নওগাঁয় অগ্নিদগ্ধ ‘পাখিকে’ দেখতে হাসপাতালে ছুটে গেলেন চেয়ারম্যান পদপ্রার্থী রেজাউন নবী স্যান্ডো পাহাড়ি ঢলে ভেসে যাওয়া ছেলের পর মায়ের মরদেহ উদ্ধার ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত বেড়ে ৯৫ ছাত্রদল ছেড়ে জাতীয় যুবশক্তিতে, তাড়াইলে সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান লিয়ন

যে দেশে ঘুরতে গেলেই মিলবে টাকা

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ২৯ মার্চ, ২০২৩
  • ৮৮ বার পড়া হয়েছে
যে দেশে ঘুরতে গেলেই মিলবে টাকা

কথায় আছে মানুষ সুন্দরের পূজারী। সুন্দরের সন্ধানে সাত-সাগর, তের নদী পাড়ি দেয়ার কেচ্ছা-কাহিনিও যে কত আছে তার হিসাব নেই। সুন্দর জায়গার সন্ধানে কিংবা জীবনের খানিকটা সময় স্বপ্নের মতো সুন্দর জায়গায় কাটানোর শখ হয়তো সবার মধ্যেই জাগে। তবে সেক্ষত্রে অন্যতম বাধা হয়ে দাঁড়ায় টাকা।

টাকার অভাবে অনেকে বিদেশ তো দূরের কথা, নিজের দেশটাও ভালোভাবে ঘুরে দেখতে পারেন না। তবে এবার ব্যতিক্রম উদ্যোগ নিয়েছে চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল তাইওয়ান। সেখানে ভ্রমণ করতে হলে আপনাকে টাকা নিয়ে চিন্তা করতে হবে না, বরং উল্টো আপনাকেই দেয়া হবে নগদ টাকা!

অবিশ্বাস্য হলেও বিষয়টি সত্য। স্বশাসিত এ দ্বীপের নতুন সরকারি পরিকল্পনা অনুযায়ী, একজন পর্যটক ১৬৫ মার্কিন ডলার পাবেন এখানে ভ্রমণের উদ্দেশ্যে আসলে। এছাড়া দল নিয়ে তাইওয়ান ভ্রমণে গেলেও পর্যটকদের নগদ অর্থ দেয়া হবে।

কোভিডে অনেকটাই ক্ষতির মুখে পড়েছে তাইওয়ানের পর্যটন। অথচ ওই দেশের অর্থনীতির বড়সড় অংশ পর্যটনের উপর নির্ভর করে আছে। তাই পর্যটকদের উৎসাহ দিতেই সম্প্রতি এমন ঘোষণা দিয়েছে তাইওয়ান সরকার।

দ্বীপটির সরকারপ্রধান চেন চিয়েন-জেন জানান, এই বছর পর্যটনের উপরে অনেক বেশি মন দিচ্ছে সরকার। চলতি বছর তাইওয়ানে ৬০ লাখ পর্যটক আকর্ষণের লক্ষ্য নেয়া হয়েছে। ২০২৫ সালের মধ্যে পর্যটকের সংখ্যা এক কোটিতে নেয়ার লক্ষ্য আছে।

তাইওয়ানের পর্যটন ব্যুরোর ঘোষণা অনুযায়ী, একজন পর্যটককে পাঁচ হাজার তাইওয়ানি ডলার দেয়া হবে। মোট পাঁচ লাখ পর্যটককে এই নগদ প্রণোদনা দেয়া হবে। এছাড়া দল নিয়ে অর্থাৎ কয়েকজন মিলে তাইওয়ানে ঘুরতে যাবে এমন ৯০ হাজার পর্যটক দলের প্রতিটিকে ২০ হাজার করে তাইওয়ানি ডলার নগদে দেয়া হবে।

তাইওয়ানের যোগাযোগমন্ত্রী ওয়াং কুয়ো-সাই জানান, তাইওয়ানে আসা পর্যটকদের এই টাকা সরাসরি অনলাইন মাধ্যমে দেয়া হবে। এই অর্থ তাইওয়ানেই খরচ করতে হবে পর্যটকদের। তাইওয়ানে ঘুরতে গিয়ে সেখানে থাকা–খাওয়া বা পরিবহন খরচের ক্ষেত্রে পর্যটকেরা এই অর্থ ব্যবহার করতে পারবেন।

তবে, কবে থেকে পর্যটকদের নগদ অর্থ দেয়া হবে অথবা কীভাবে অর্থ পাওয়ার আবেদন করতে হবে, তাইওয়ানের সরকারের পক্ষ থেকে তা জানানো হয়নি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com