বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
শেখ হাসিনার বক্তব্য প্রচার না করার অনুরোধ সরকারের রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মসূচি ঘিরে ১৪৪ ধারার আবেদন মালয়েশিয়ায় সহকর্মীদের মধ্যে মারামারিতে ৩ বাংলাদেশি নিহত চিকিৎসকদের প্রশাসনিক দক্ষতা বাড়াতে চালু হচ্ছে ‘হেলথ ম্যানেজমেন্ট ইনস্টিটিউট’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও দুজনের মৃত্যু শেখ হাসিনার বক্তব্য দেওয়ার সঙ্গে ভারত সরকারের কোনও সম্পর্ক নেই: রণধীর জয়সোয়াল হোসেনপুরে পল্লী বিদ্যুতের গ্রাহক সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত তাড়াইলে দুর্বৃত্তদের হামলায় প্রতিবন্ধী ভিক্ষুক নিহত, মামলা দায়ের নওগাঁ বিশ্ববিদ্যালয়ে অতিথি শিক্ষক হিসেবে ক্লাস নিলেন এমপি ফজলে হুদা বাবুল এই সম্মাননা শুধু আমার একার নয়,পুরো টিমের সম্মিলিত পরিশ্রমের স্বীকৃতি: বুবলী

আইপিএলের উদ্বোধনীতে বলিউডের গ্ল্যামার, থাকছে চমক

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩
  • ১০০ বার পড়া হয়েছে
আইপিএলের উদ্বোধনীতে বলিউডের গ্ল্যামার, থাকছে চমক

করোনা পর্ব কাটিয়ে দীর্ঘ তিন বছর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ফিরছে পুরনো ছন্দে। আবারও হোম-অ্য়াওয়ে ফরম্যাটে ম্যাচ। তাই আসন্ন টুর্নামেন্ট আয়োজকদের জন্য খুবই বিশেষ। আগামী ৩১ মার্চ পর্দা উঠবে এবারের আইপিএলের। প্রতিটি দল ঘরের মাঠে প্রতিপক্ষের সঙ্গে একটি ম্যাচ খেলবে ও আরেকটি ম্যাচ সেই প্রতিপক্ষের ঘরের মাঠে গিয়ে খেলবে। এবার মোট ১০ টি স্টেডিয়ামে হবে ম্যাচ।

আসন্ন টুর্নামেন্টের প্রথম ম্যাচে গত মৌসুমের চ্যাম্পিয়ন গুজরাট টাইটানস মুখোমুখি হবে চেন্নাই সুপার কিংসের। আমদাবাদের নরেন্দ্র মোদী আন্তর্জাতিক স্টেডিয়ামে প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে। ১ লক্ষ দর্শক আসন বিশিষ্ট এই স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান নিয়ে ইতিমধ্যেই নানা গুঞ্জন শুরু হয়েছে। জানা যায়, জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করতে পারেন বলিউডের বেশ কিছু প্রথম সারির তারকা। সেই তালিকায় রয়েছেন রাশ্মিকা মন্ধানা, ক্য়াটরিনা কাইফ, টাইগার শ্রফ, তামান্না ভাটিয়া। গান গাওয়ার কথা ভারতের সবচেয়ে জনপ্রিয় সঙ্গীত শিল্পী অরিজিৎ সিং-এর।

আইপিএলের উদ্বাধোনী অনুষ্ঠানটি আমদাবাদের নরেন্দ্র মোদী আন্তর্জাতিক স্টেডিয়ামে হবে। এখন প্রশ্ন হল কারা কারা এই অনুষ্ঠানে পারফর্ম করবেন?

এখনও তালিকা চূড়ান্ত না হলেও, ক্যাটরিনা কাইফ, রশ্মিকা মন্ধানা, তামান্না ভাটিয়া, টাইগার শ্রফ ও অরিজিৎ সিং এই লিস্টে রয়েছেন। এছাড়া বিশেষ লেজার শো আয়োজন করা হতে পারে।

উদ্বোধনী অনুষ্ঠানে সরাসরি টিভিতে দেখা যাবে স্টার স্পোর্টস নেটওয়ার্কে। লাইভ স্ট্রিমিং দেখা যাবে জিও সিনেমা অ্যাপে। জিও সিনেমায় বিনামূল্যে দেখা যাবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com