বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
শেখ হাসিনার বক্তব্য প্রচার না করার অনুরোধ সরকারের রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মসূচি ঘিরে ১৪৪ ধারার আবেদন মালয়েশিয়ায় সহকর্মীদের মধ্যে মারামারিতে ৩ বাংলাদেশি নিহত চিকিৎসকদের প্রশাসনিক দক্ষতা বাড়াতে চালু হচ্ছে ‘হেলথ ম্যানেজমেন্ট ইনস্টিটিউট’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও দুজনের মৃত্যু শেখ হাসিনার বক্তব্য দেওয়ার সঙ্গে ভারত সরকারের কোনও সম্পর্ক নেই: রণধীর জয়সোয়াল হোসেনপুরে পল্লী বিদ্যুতের গ্রাহক সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত তাড়াইলে দুর্বৃত্তদের হামলায় প্রতিবন্ধী ভিক্ষুক নিহত, মামলা দায়ের নওগাঁ বিশ্ববিদ্যালয়ে অতিথি শিক্ষক হিসেবে ক্লাস নিলেন এমপি ফজলে হুদা বাবুল এই সম্মাননা শুধু আমার একার নয়,পুরো টিমের সম্মিলিত পরিশ্রমের স্বীকৃতি: বুবলী

রোহিঙ্গাদের আরও ২ কোটি ৩৮ লাখ ডলার সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্র

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ১০ এপ্রিল, ২০২৩
  • ৮১ বার পড়া হয়েছে
রোহিঙ্গাদের আরও ২ কোটি ৩৮ লাখ ডলার সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্র

বাংলাদেশে আশ্রিত মিয়ানমারের নাগরিক রোহিঙ্গাদের জরুরি খাদ্য ও পুষ্টি নিশ্চিতের লক্ষ্যে উন্নয়ন সংস্থা ইউএস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের (ইউএসএআইডি) মাধ্যমে অতিরিক্ত ২ কোটি ৩৮ লাখ ডলার সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্র। সোমবার এক বিবৃতির মাধ্যমে এ তথ্য জানিয়েছে ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাস।

বিবৃতিতে বলা হয়, ইউএসএআইডির মাধ্যমে রোহিঙ্গা শরণার্থীদের জরুরি খাদ্য ও পুষ্টি সহায়তা দেয়ার জন্য বাংলাদেশকে অতিরিক্ত ২ কোটি ৩৮ লাখ ডলার মানবিক সহায়তা প্রদান করছে মার্কিন যুক্তরাষ্ট্র।

এই অর্থ সহায়তার মাধ্যমে ইউএসএআইডি জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির সঙ্গে কক্সবাজার ও ভাসানচরে অবস্থানরত রোহিঙ্গা শরণার্থীদের বিশেষ করে শিশু ও গর্ভবর্তী নারীদের পুষ্টির চাহিদা পূরণে কাজ করবে।

এক বিবৃতিতে রাষ্ট্রদূত পিটার হাস বলেছেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গা সহায়তা করতে প্রতিশ্রুতবদ্ধ। তাদের চাহিদা মেটাতে অতিরিক্ত সহায়তা দিতে আমরা অন্যান্য দাতাদেরও আহ্বান জানাই। তবে আরো অনেক কিছু করা প্রয়োজন। আমরা বাংলাদেশ সরকারকে রোহিঙ্গা জনসংখ্যাকে আরো টেকসই জীবিকা নির্বাহের জন্য কাজ করতে অনুমতি দেয়ার আহ্বান জানাই, যেন তারা মানবিক সহায়তার ওপর নির্ভরতা কমাতে পারে।

এদিকে জাতিসংঘ বলছে, বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের মানবিক চাহিদাগুলো পূরণে তাদের ৮৭ কোটি ৬০ লাখ ডলার প্রয়োজন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com