সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
স্বাস্থ্য খাতে ‘রেফারেল ব্যবস্থা’ গড়ে তোলার আহ্বান জুবাইদার নিরাপত্তা পরিষদ অচল, তবু জীবনীশক্তিতে পূর্ণ জাতিসংঘ: গুতেরেস রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, অর্ধেকে নেমেছে বিদ্যুৎ উৎপাদন ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফের বিরুদ্ধে, অনুসন্ধানে দুদক এনসিপির প্রার্থী উত্তরে আসিফ মাহমুদ ও দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী গোবিন্দপুর ইউপি নির্বাচন: হিমেলের সমর্থনে মতবিনিময় সভা ও দোয়া মাহফিল পাকুন্দিয়ায় ছোট ভাইকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে বড় ভাই আটক কিশোরগঞ্জে ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির আলোচনা সভা শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ, তেলের দামও কমবে: ট্রাম্প কিশোরগঞ্জের করিমগঞ্জে ধনিয়াপাতা সংগ্রহের সময় বজ্রপাতে শ্রমিক নিহত, আহত ১

রুচির দুর্ভিক্ষ কাটাতে পড়াশুনা করছেন হিরো আলম

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ১০ এপ্রিল, ২০২৩
  • ১০৪ বার পড়া হয়েছে
রুচির দুর্ভিক্ষ কাটাতে পড়াশুনা করছেন হিরো আলম

সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত ব্যক্তি আশরাফুল আলম ওরফে হিরো আলম নিজেকে শিক্ষিত ও রুচিশীল করতে একজন গৃহশিক্ষক নিয়োগ দিয়ে পড়াশুনা শুরু করেছেন। গৃহশিক্ষক নিয়মিত তার বাসায় যেয়ে পড়াচ্ছেন। মূলত আঞ্চলিকতা পরিহার, শুদ্ধ বাংলা ভাষা প্রয়োগ এবং উচ্চারণের সমস্যা দূর করতে এই গৃহশিক্ষক কাজ করছেন। তবে কোন শিক্ষক পড়াচ্ছেন তার নাম প্রকাশ করেননি তিনি।

হিরো আলম বলেন, আমি বগুড়ার মানুষ কথা বলতে গেলে আঞ্চলিক ভাষাটি চলে আসে। এছাড়াও আমার উচ্চারণেও সমস্যা আছে। সবাই বলে হিরো আলম সবকিছু পরিবর্তন করতে পারে। এটিও পারবে সে জন্য নিজেকে আমি পরিবর্তন করার চেষ্টা করছি। আর এর পাশাপাশি আমি বাংলা এবং ইংরেজিও শিখছি। আমার কথা নিয়ে যেহেতু মানুষের এত সমস্যা, সেটাই আগে ঠিক করব।

তিনি আরও বলেন, এখন তো আর স্কুলে গিয়ে পড়ালেখা করার সময় নেই। অনেক কাজে ব্যস্ত থাকতে হয়। তাই বাসায় একজন গৃহশিক্ষক রেখে একটু একটু করে শেখার চেষ্টা করছি। শেখা হয়ে গেলে আমাকে নিয়ে কেউ আর কথা বলতে পারবে না। কেউ রুচির দুর্ভিক্ষে পড়বে না। রুচির দুর্ভিক্ষ কাটাতে লেখাপড়ার দিকে মনোযোগ দিয়েছি। আশা করছি এখানেও আমি সফল হবো।

উল্লেখ্য, হিরো আলমকে ইঙ্গিত করে নাট্যকার মামুনুর রশীদ এক অনুষ্ঠানে বলেন, ‘আমরা একটা রুচির দুর্ভিক্ষের মধ্যে পড়ে গেছি। সেখান থেকে হিরো আলমের মতো একটা লোকের উত্থান হয়েছে। পরে এমন বিরূপ মন্তব্যর পরিপ্রেক্ষিতে হিরো আলম লাইভে এসে ক্ষোভ প্রকাশ করেন এমনকি আত্মহত্যারও হুমকি দেন। পাশপাশি তিনি নিজেকে বদলে দিতে মামুনুর রশীদের কাছে অনুরোধও করেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com