মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
এই সম্মাননা শুধু আমার একার নয়,পুরো টিমের সম্মিলিত পরিশ্রমের স্বীকৃতি: বুবলী এই সম্মাননা শুধু আমার একার নয়,পুরো টিমের সম্মিলিত পরিশ্রমের স্বীকৃতি: বুবলী কিশোরগঞ্জে লাইনের ছিদ্র মেরামতে ৩ দিন গ্যাস বন্ধ, ভোগান্তিতে গ্রাহকরা ট্রাম্পকে চাপে ফেলতে বহুমুখী কৌশলে ইরান বাংলাদেশি পাসপোর্টে ১৫৯ দেশ ঘুরে ইতিহাস গড়লেন কাজী আসমা আজমেরী শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারে, দিল্লিকে বলল ঢাকা বিমান খাত উন্নয়নে সহযোগিতার আশ্বাস আইএটিএর লটারিতে বদলি-পদায়ন পেলেন ২৫৪ উপ-সহকারী প্রকৌশলী ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৭০ টাকা বেড়ে ১৫৯৮ বেনজীরের জামিন বাতিলে দুবাইয়ে ল’ ফার্ম নিয়োগ: স্বরাষ্ট্রমন্ত্রী

অসুস্থ ছেলেকে নিয়ে সিঙ্গাপুরে তামিম

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০২৩
  • ৬৮ বার পড়া হয়েছে
অসুস্থ ছেলেকে নিয়ে সিঙ্গাপুরে তামিম

হঠাৎ সিঙ্গাপুরে বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল। ছেলে আরহাম ইকবাল খানের চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেছেন তিনি। ঢাকায় হাসপাতালে ভর্তি করা হলেও পুরোপুরি সুস্থ হচ্ছিল না আরহাম। মূলত, উন্নত চিকিৎসার জন্যই তাকে সিঙ্গাপুর নিয়ে যাওয়া হয়।

আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টের আগের দিন গত ৩ এপ্রিল ছেলের অসুস্থতার খবর পান তামিম ইকবাল। সঙ্গে সঙ্গে তিনি ঢাকায় ছুটে আসেন। ফলে একমাত্র টেস্টে তার খেলা নিয়ে শঙ্কা দেখা দেয়। তবে শেষ পর্যন্ত সব শঙ্কা পাশ কাটিয়ে মাঠে নামেন তিনি।

টেস্ট ম্যাচের পর ক্রিকেট থেকে দূরেই আছেন তামিম। খেলছিলেন না চলমান ঢাকা প্রিমিয়ার লিগে। প্রাইম ব্যাংকের হয়ে খেলার কথা থাকলেও কোনো ম্যাচে খেলতে নামেননি তিনি। চলমান আসরে আর হয়তো খেলাও হবে না তার। এমনকি আগামী মাসে ইংল্যান্ডের মাটিতে অনুষ্ঠেয় আয়ারল্যান্ড সিরিজেও তার খেলা নির্ভর করছে ছেলের সুস্থতার ওপর।

আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ সামনে রেখে ঈদুল ফিতরের পর ২৬-২৯ এপ্রিল পর্যন্ত সিলেটে প্রস্তুতি ক্যাম্প করবে টাইগাররা। এরপর সিরিজ খেলতে ১ মে ইংল্যান্ড যাবে বাংলাদেশ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com