মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
এই সম্মাননা শুধু আমার একার নয়,পুরো টিমের সম্মিলিত পরিশ্রমের স্বীকৃতি: বুবলী এই সম্মাননা শুধু আমার একার নয়,পুরো টিমের সম্মিলিত পরিশ্রমের স্বীকৃতি: বুবলী কিশোরগঞ্জে লাইনের ছিদ্র মেরামতে ৩ দিন গ্যাস বন্ধ, ভোগান্তিতে গ্রাহকরা ট্রাম্পকে চাপে ফেলতে বহুমুখী কৌশলে ইরান বাংলাদেশি পাসপোর্টে ১৫৯ দেশ ঘুরে ইতিহাস গড়লেন কাজী আসমা আজমেরী শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারে, দিল্লিকে বলল ঢাকা বিমান খাত উন্নয়নে সহযোগিতার আশ্বাস আইএটিএর লটারিতে বদলি-পদায়ন পেলেন ২৫৪ উপ-সহকারী প্রকৌশলী ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৭০ টাকা বেড়ে ১৫৯৮ বেনজীরের জামিন বাতিলে দুবাইয়ে ল’ ফার্ম নিয়োগ: স্বরাষ্ট্রমন্ত্রী

দিল্লির টানা পঞ্চম হার

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ১৫ এপ্রিল, ২০২৩
  • ৮২ বার পড়া হয়েছে
দিল্লির টানা পঞ্চম হার

প্রথম জয়ের খোঁজে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে পরে ব্যাট করার সিদ্ধান্ত কোনো কাজে আসেনি দিল্লি ক্যাপিটালসের। ছোট মাঠে মাঝারি মানের লক্ষ্য তাড়া করতে নেমে ভিশাক-সিরাজদের বোলিং তোপে নাস্তানাবুদ হয়েছে ডেভিড ওয়ার্নাররা। তাতে টানা পঞ্চম হারের স্বাদ নিয়ে মাঠ ছাড়তে হয়েছে দিল্লিকে।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) শনিবার বেঙ্গালুরুর দেয়া ১৭৫ রান তাড়া করতে নেমে ৯ উইকেট হারিয়ে দিল্লির ইনিংস থেমেছে ১৫১ রানে।

রান তাড়ায় নেমে শুরুতেই ইমপ্যাক্ট ক্রিকেটার পৃথ্বি শকে রান আউটের শিকার হন। ২ বল মোকাবিলা করলেও তিনি ব্যর্থ হন রানের খাতা খুলতে। শুরুর সে ধাক্কা সামলে ওঠার আগেই বিদায় নেন মিচেল মার্শ (০) ও ইয়াশ ধুল (১)। দলীয় মাত্র ২ রানে ৩ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে দিল্লি। দলের বিপদে এদিন ত্রাণকর্তা হতে পারেননি অধিনায়ক ডেভিড ওয়ার্নারও। ১৩ বলে ১৯ রান করে দলীয় ৩০ রানে বিদায় নেন তিনি। এরপর ৫৩ রানে অভিষেক পোরেল (৫) আর ৮০ রানে অক্ষর প্যাটেলের উইকেট হারালে (২১) ম্যাচ থেকে একেবারে ছিটকে পড়ে দিল্লি।

যদিও ক্রিজের একপ্রান্ত ধরে রেখে দিল্লিকে আশা দেখাচ্ছিলেন মনিশ পান্ডে। কিন্তু দলীয় ৯৮ রানে ৫০ রানের ইনিংস খেলে তিনি বিদায় নিলে নিশ্চিত হয়ে যায় দিল্লির হার। ৩৮ বলে ৫ চার ১ ছক্কায় ফিফটি তুলে এ ম্যাচে দিল্লির একমাত্র সফল ব্যাটার তিনিই। শেষদিকে আমান হাকিম খানের ১০ বলে ১৮ ও এনরিখ নরকিয়ার ১৪ বলে ২৩ রান শুধু হারের ব্যবধানই কমিয়েছে।

বেঙ্গালুরুর হয়ে বিজয়কুমার ভিশাক ২০ রান খরচায় ৩ উইকেট তুলে নেন। ২৩ রান খরচায় ২ উইকেট তুলে নেন মোহাম্মদ সিরাজ। এছাড়া ১টি করে উইকেট নিজেদের পকেটে পুরেন ওয়েইন পার্নেল, ওয়ানিন্দু হাসারাঙ্গা ও হার্শাল প্যাটেল।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com