শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
দাম্মামের সব ফ্লাইট তিন দিন বন্ধ, রিয়াদ রুটে ৩১ অক্টোবর পর্যন্ত স্থগিত কিশোরগঞ্জে দুর্গাপূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক, সম্প্রীতি বজায় রাখার আহ্বান বদলগাছীতে রাতের আঁধারে প্রাথমিক বিদ্যালয়ের শহীদ মিনার ভাঙচুর, এলাকায় ক্ষোভ হোসেনপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত, দুর্ঘটনা রোধে সচেতনতার আহ্বান কিশোরগঞ্জে পাগলা শিয়ালের আক্রমণে নারী-শিশুসহ আহত ৩, ছাগলও রেহাই পায়নি দাম্মামে বিমানের ফ্লাইট চালু, ২৫ অক্টোবর চালু হচ্ছে রিয়াদে গাড়িচাপায় দুই পা হারিয়েছেন অস্ট্রেলীয় এমপি হেলেন হেইনস রাস্তার পাশে খাবারের দোকানেও নিবন্ধন বাধ্যতামূলক কক্সবাজারে সাগরে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ আরও তিন বদলগাছীতে মন্দিরে মন্দিরে ঘুরে এতিম শিশুদের নতুন টাকা উপহার দিলেন চেয়ারম্যান প্রার্থী নয়ন

প্রশ্ন শুনে সংবাদ সম্মেলন ছেড়ে গেলেন সালাউদ্দিন

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ১৫ এপ্রিল, ২০২৩
  • ১০৩ বার পড়া হয়েছে
প্রশ্ন শুনে সংবাদ সম্মেলন ছেড়ে গেলেন সালাউদ্দিন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগকে শুক্রবার ফিফা নিষিদ্ধ করার পর শনিবার বাফুফে ভবনে হাজির সভাপতি কাজী সালাউদ্দিন। গণমাধ্যমকর্মীদের প্রশ্ন শুনে মেজাজ হারিয়ে সংবাদ সম্মেলন শেষ না করেই চলে গেছেন তিনি।

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা সোহাগকে ২ বছরের জন্য নিষিদ্ধ করেছে। সঙ্গে প্রায় ১২ লাখ টাকা জরিমানা করেছে। ফিফার এমন সিদ্ধান্তের একদিন পরই বাফুফে ভবনে হাজির সভাপতি সালাউদ্দিন। বেলা ২টার দিকে তিনি মতিঝিল এসে পৌঁছান।

তবে সালাউদ্দিন সেখানে আসার আগে ফেডারেশন ভবনে ভিড় করেন গণমাধ্যমকর্মীরা। সেখানে পৌঁছার কিছুক্ষণ পর সংবাদকর্মীদের সঙ্গে কথাও বলেন। সাংবাদিকরা প্রশ্ন করার আগেই তিনি কথা বলতে শুরু করেন।

এক পর্যায়ে এক সংবাদকর্মী সালাউদ্দিনের কাছে জানতে চান, বাফুফে সাধারণ সম্পাদক সোহাগকে নিষিদ্ধ করার ঘটনাটি দেশের ফুটবলের জন্য লজ্জাজনক কি না?

এমন প্রশ্ন শুনে সালাউদ্দিন, ‘থ্যাংক ইউ’ বলে সম্মেলন কক্ষ ত্যাগ করেন। তার চলে যাওয়াতেই সোহাগকে নিয়ে সংবাদ সম্মেলনটি ৫ মিনিটও স্থায়ী হয়নি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com