কিশোরগঞ্জ কম্পিউটার সমিতির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৬ এপ্রিল) কিশোরগঞ্জ শহরের ধানসিঁড়ি রেস্তোরায় এ আয়োজন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ কম্পিউটার সমিতির সভাপতি মো. আব্দুল্লাহ আল মামুন পলাশ, সাধারণ সম্পাদক মো. ফজলে এলাহী খান মাসুম’সহ কম্পিউটার সমিতির সদস্যবৃন্দ। এছাড়াও সকল ব্যবসায়ী ও সকল স্টাফবৃন্দ ইফতারে অংশগ্রহণ করে।

শেষে সমিতির সিনিয়র ব্যবসায়ীবৃন্দের মাঝে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।