রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

কিশোরগঞ্জে জেলা সড়ক পরিবহন মালিক সমিতির প্রতিবাদ সভা

মো: আল-আমীন, স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০২৩
  • ১৩৪ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জে জেলা সড়ক পরিবহন মালিক সমিতির প্রতিবাদ সভা

কিশোরগঞ্জে জেলা সড়ক পরিবহন মালিক সমিতির আহবায়ক কমিটির সদস্য মোঃ শফিকুল ইসলাম মানিকের বিরুদ্ধে দায়েরকৃত মামলা ও পুলিশি হয়রানির কারণে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৫ এপ্রিল) দুপুরে শহরের গাইটাল আন্তঃজেলা বাসটার্মিনালে কিশোরগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক সমিতি ও কিশোরগঞ্জ জেলা মটরযান শ্রমিক ইউনিয়নের উদ্যোগে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

কিশোরগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক সমিতির আহবায়ক হেলাল উদ্দিন মানিকের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য দেন, জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সদস্য সচিব আলমগীর রেজা মুরাদ, মালিক সমিতির সদস্য জিল্লুর রহমান, জুনায়েদ পিন্টু, শামসুজ্জামান রিটু, অনন্যা পরিবহনের চেয়ারম্যান আনিছুজ্জামান বাবুল, বিলকিস বেগম, কিশোরগঞ্জ মটরযান শ্রমিক ইউনিয়নের সভাপতি কায়সার আহমেদ কাইয়ুম, জহিরুল ইসলাম জহির প্রমুখ। সভা সঞ্চালনা করেন কিশোরগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সদস্য মোঃ শাহ আলম জুয়েল

কিশোরগঞ্জে জেলা সড়ক পরিবহন মালিক সমিতির প্রতিবাদ সভা

সভায় বক্তারা জেলা সড়ক পরিবহন মালিক সমিতির আহবায়ক কমিটির সদস্য মোঃ শফিকুল ইসলাম মানিকের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার ও পুলিশি হয়রানি বন্ধ এবং সঠিক তদন্ত করে প্রকৃত দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com