মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
এই সম্মাননা শুধু আমার একার নয়,পুরো টিমের সম্মিলিত পরিশ্রমের স্বীকৃতি: বুবলী এই সম্মাননা শুধু আমার একার নয়,পুরো টিমের সম্মিলিত পরিশ্রমের স্বীকৃতি: বুবলী কিশোরগঞ্জে লাইনের ছিদ্র মেরামতে ৩ দিন গ্যাস বন্ধ, ভোগান্তিতে গ্রাহকরা ট্রাম্পকে চাপে ফেলতে বহুমুখী কৌশলে ইরান বাংলাদেশি পাসপোর্টে ১৫৯ দেশ ঘুরে ইতিহাস গড়লেন কাজী আসমা আজমেরী শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারে, দিল্লিকে বলল ঢাকা বিমান খাত উন্নয়নে সহযোগিতার আশ্বাস আইএটিএর লটারিতে বদলি-পদায়ন পেলেন ২৫৪ উপ-সহকারী প্রকৌশলী ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৭০ টাকা বেড়ে ১৫৯৮ বেনজীরের জামিন বাতিলে দুবাইয়ে ল’ ফার্ম নিয়োগ: স্বরাষ্ট্রমন্ত্রী

আশরাফুলকে কথা দিয়েও রাখেননি গাঙ্গুলি

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ২৬ এপ্রিল, ২০২৩
  • ৮১ বার পড়া হয়েছে
আশরাফুলকে কথা দিয়েও রাখেননি গাঙ্গুলি

ভারতের ফ্রাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট আইপিএলে বাংলাদেশি ক্রিকেটাররা সেভাবে মূল্যায়ন পান না। কেউ কেউ টুর্নামেন্টটিতে দল পেলেও অধিকাংশ সময় সাইডবেঞ্চেই কাটাতে হয়। এ নিয়ে টাইগার সমর্থকরা অনেক আগে থেকেই অভিযোগ করে আসছেন।

বিভিন্ন সময়ে অনেক ক্রিকেটারও বিষয়টি নিয়ে কথা বলেছেন। এই তো কয়েক দিন আগে বাংলাদেশের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজাও আইপিএল নিয়ে গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন।

এবার আইপিএল নিয়ে চাঞ্চল্যকর মন্তব্য করলেন বাংলাদেশ ক্রিকেটের প্রথম গ্লোবাল সুপারস্টার মোহাম্মদ আশরাফুলও। তিনি জানান, সৌরভ গাঙ্গুলী তাকে আইপিএলে দলে নেয়ার কথা দিয়েও সেটি রাখেননি।

আইপিএলের যাত্রা শুরু হয় ২০০৮ সালে। আর সেই আসরের আগে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্রুততম ফিফটির রেকর্ড নিজের করে নিয়েছিলেন আশরাফুল। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২০ বলে এই রেকর্ড করেছিলেন তিনি।

বিশ্ব ক্রিকেটে নিজেকে প্রমাণ করায় টাইগার এই তারকা ব্যাটারকে আইপিএলে কলকাতা নাইট রাইডার্সে দল পাওয়ার ব্যাপারে আশ্বস্ত করেছিলেন গাঙ্গুলী। তবে পরবর্তীতে আর টাইগার এই ক্রিকেটারকে দলে নেননি সৌরভ।

সম্প্রতি এক গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে এমনই বিস্ফোরক মন্তব্য করেছেন আশরাফুল। বাংলাদেশের আশরাফুলকে না নিয়ে সে সময় জিম্বাবুয়ের এক ক্রিকেটারকে দলে নিয়েছিল কেকেআর।

তিনি জানান, ‘আইপিএল যখন শুরু হয়েছিল ২০০৭ সালে, তখন আমি দ্রুততম ফিফটি করেছিলাম বিশ্ব ক্রিকেটে। আমি আশা করেছিলাম আইপিএল হচ্ছে যেহেতু আমি বাংলাদেশ থেকে সুযোগ পাব।

কলকাতার অধিনায়ক সৌরভের প্রসঙ্গ টেনে আশরাফুল বলেন, সৌরভ গাঙ্গুলীর সঙ্গে কথা হয়েছিল আমার। দাদা বলছিল হ্যাঁ তোকে তো ৪-৫টা দল নেবে যারা বেশি দাম দিয়ে নেবে। আমি বললাম বেশি দাম দরকার নেই আপনি কিন্তু কলটা কইরেন। তিনি বললেন ‘হ্যাঁ হ্যাঁ’। পরে দেখা গেল দাদা আমাকে কল না করে তাতেন্দা তাইবুকে কল করেছিল। এই জিনিসটাই হয় বাংলাদেশের ক্রিকেটারদের সঙ্গে। তারপর তো দ্বিতীয় বার আমি আর মাশরাফি সুযোগ পেয়েছিলাম। প্রথমবার রাজ ভাই সুযোগ পেয়েছিলেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com