শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
দাম্মামের সব ফ্লাইট তিন দিন বন্ধ, রিয়াদ রুটে ৩১ অক্টোবর পর্যন্ত স্থগিত কিশোরগঞ্জে দুর্গাপূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক, সম্প্রীতি বজায় রাখার আহ্বান বদলগাছীতে রাতের আঁধারে প্রাথমিক বিদ্যালয়ের শহীদ মিনার ভাঙচুর, এলাকায় ক্ষোভ হোসেনপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত, দুর্ঘটনা রোধে সচেতনতার আহ্বান কিশোরগঞ্জে পাগলা শিয়ালের আক্রমণে নারী-শিশুসহ আহত ৩, ছাগলও রেহাই পায়নি দাম্মামে বিমানের ফ্লাইট চালু, ২৫ অক্টোবর চালু হচ্ছে রিয়াদে গাড়িচাপায় দুই পা হারিয়েছেন অস্ট্রেলীয় এমপি হেলেন হেইনস রাস্তার পাশে খাবারের দোকানেও নিবন্ধন বাধ্যতামূলক কক্সবাজারে সাগরে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ আরও তিন বদলগাছীতে মন্দিরে মন্দিরে ঘুরে এতিম শিশুদের নতুন টাকা উপহার দিলেন চেয়ারম্যান প্রার্থী নয়ন

ক্রীড়া লেখক সমিতির সদস্যপদ থেকে বহিষ্কার হলেন সালাউদ্দিন

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ৩ মে, ২০২৩
  • ১১৩ বার পড়া হয়েছে
ক্রীড়া লেখক সমিতির সদস্যপদ থেকে বহিষ্কার হলেন সালাউদ্দিন

বাংলাদেশের ফুটবলে এই মুহূর্তে সবচেয়ে সমালোচিত এক নাম কাজী সালাউদ্দিন। গতকাল সাংবাদিকদের উদ্দেশ্যে বেফাঁস মন্তব্যের পর তীব্র নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)।

ক্রীড়া লেখক সমিতির খেলোয়াড়দের অনারারি (সম্মানসূচক) সদস্যপদ থেকে বুধবার বহিষ্কার হয়েছেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন।

অনারারি সদস্যপদ বাতিল করার কারণ সম্পর্কে ক্রীড়া লেখক সমিতির সাধারণ সম্পাদক সামন হোসেন স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, বর্তমান প্রেক্ষাপটে তার আচরণ, বক্তব্য সব কিছুই ঐতিহ্যবাহী ক্রীড়া সাংবাদিক সংগঠনের মতাদর্শের পরিপন্থি। তার কুরুচিপূর্ণ বক্তব্য ক্রীড়া সাংবাদিকদের আত্মসম্মানে আঘাত হেনেছে। তাই ক্রীড়া লেখক সমিতি কার্যনির্বাহী কমিটি জরুরি সভা করে কাজী সালাউদ্দিনের অনারারি সদস্য পদ বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে। কাজী সালাউদ্দিনের বহিষ্কারাদেশের পাশাপাশি সহ-সভাপতি কাজী নাবিল আহমেদের বক্তব্যেরও নিন্দা জ্ঞাপন করেছে এই সংগঠনটি।

মঙ্গলবার বাফুফের কার্যনির্বাহী কমিটির সভা শেষে মিডিয়া ব্রিফিং শুরুর আগে সভাপতি কাজী মো. সালাউদ্দিনের সঙ্গে সাংবাদিকদের নিয়ে কাজী নাবিল আহমেদের করা বেফাঁস মন্তব্য ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। সবমিলিয়ে চারিদিকে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে নিয়ে সমালোচনার ঝড় বইছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com