বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

নিকলীতে ব্যাটারীচালিত অটোরিক্সার এলইডি লাইটে বাড়ছে সড়ক দুর্ঘটনার ঝুঁকি

দিলীপ কুমার সাহা, নিকলি, কিশোরগঞ্জ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৪ মে, ২০২৩
  • ১২৬ বার পড়া হয়েছে
নিকলীতে ব্যাটারীচালিত অটোরিক্সার এলইডি লাইটে বাড়ছে সড়ক দুর্ঘটনার ঝুঁকি

আধুনিক যোগাযোগ ব্যবস্থাকে আরো আধুনিক সময়পযোগী করে গডড়ে তোলার নানা রকম পদক্ষেপ গ্রহন করা হচ্ছে। যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের মধ্যদিয়ে। নগর জীবন থেকে শুরু করে গ্রামীণ যোগাযোগ ব্যবস্থায় রয়েছে নানারকম যানবাহন, বর্তমান সময়ে গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার অন্যতম মাধ্যম হল ব্যাটারীচালিত অটো রিক্সা। যা দৈনন্দিন জীবনযাত্রা ও যোগাযোগে নব অধ্যায় উদিত হয়েছে, উন্নয়নে সহায়ক ভুমিকা রাখছে।

কিন্তু বর্তমানে বিশেষ করে গ্রামীণ যোগাযোগ ব্যবস্থায় অটোরিক্সার কান পাঠানো হর্ণ এবং এলইডি হেডলাইটের আলো বড় আপদ হয়ে দেখা দিয়েছে জনসাধারণের। কেননা রাতের বেলা ব্যাটারীচালিত অটোরিক্সায় ব্যবহৃত এলইডি হেডলাইট ব্যবহার হওয়ার ফলে বিপরীত দিক থেকে চলাচল করা অন্যান্য গাড়ী, মটরসাইকেল, ব্যাটারীচালিত অটো রিক্সার এলইডি (ঝাপসা) হেড লাইটের কড়া আলোয় সামনে কিছুই দেখতে পায় না, অন্য যানবাহন বা জনসাধারণ। এর ফলে দিন দিন বাড়ছে সড়ক দুর্ঘটনার।

কিশোরগঞ্জের নিকলী উপজেলায় ব্যাপকভাবে ব্যাটারীচালিত অটোরিক্সার ব্যবহার লক্ষ্য করা যায়। যার ফলে গ্রামাাঞ্চলে তৈরী হয়েছে অত্যধিক যানজট এবং রাতের বেলা উপজেলার প্রধান প্রধান সড়ক এবং আশপাশের এলাকায় ছোট সড়কে এসব যানবাহনের এলইডি হেডলাইটের কারণে রাতের বেলা চলাচল করা দুঃসহ হয়ে উঠেছে। কারণ এলইডি (ঝাপসা) হেডলাইটের তীব্র আলো বিপরীত প্রান্তের যান সড়কের প্রকৃত অবস্থান বুঝতে না পারায় বড় ধরণের দুর্ঘটনা ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। অন্যদিকে বাড়ছে সড়ক দুর্ঘটনা।

উপজেলার মহরকোনা গ্রামের অটোরিক্সা চালক জামাল উদ্দিন বলেন, অটোর আসল হেডলাইট ব্যবহার হলে (চার্জ) খরচ বেশী হয়, হেডলাইডের বাল্ব নষ্ট হলে এলইডি (ঝাপসা) হেডলাইট ব্যবহার করা হয়, ফলে কম খরচে বেশী লাভ করা যায়। এলইডি (ঝাপসা) লাইট রাতে ব্যবহারে সামনে কোন অটো আসলে শুধু ঝাপসা দেখা যায়, তখন দুর্ঘটনা এড়াতে ধীরে গাড়ী চালানো হয়।

নিকলী সদর ইউনিয়নের পুকুর পাড় গ্রামের মোটরসাইকেল চালক কামাল মিয়া জানান, অটোর অত্যাচারে রাতে মোটরযান চালানো খুব অসুবিধা, সামনে অটো আসলে হেডলাইটের আলোয় আর কিছুই দেখা যায় না, চোখ একদম ঝাপসা হয়ে আসে। এখন অনেকেই মোটরসাইকেল, পিকআপ, ভ্যানে ওই তীব্র ঝাপসা এলইডি লাইট ব্যবহার করেন।

এ ব্যাপারে নিকলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুছাম্মৎ শাকিলা পারভিন এবং নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মুনসুর আলী আরিফ বলেন, গত মাসে উপজেলা মাসিক আইন শৃঙ্খলা সভায় বিয়টি নিয়ে আলোচনা হয়েছে। নিকলীতে সড়ক দুর্ঘটনা এড়াতে তীব্র ঝাপসা এলইডি লাইটের ব্যবহার অবিলম্বে বন্ধ করা বিষয়ে দ্রুত পদক্ষেপ গ্রহন করা হবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com