শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু নরসিংদীতে বিষপানে মা ও মেয়ের মৃত্যু, আটক বাবা লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: মিয়া গোলাম পরওয়ার চলতি মাসে দেশব্যাপী শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন: স্বাস্থ্যমন্ত্রী হোসেনপুরে আগুনে পুড়ে ছাই তরুণ ব্যবসায়ীর স্বপ্ন কিশোরগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের ১৮ নেতাকর্মী গ্রেপ্তার সাবেক রেলমন্ত্রী মুজিবুলের ২৮৪ শতক জমি জব্দ, ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ

রদ্রিগোর জোড়া গোলে চ্যাম্পিয়ন রিয়াল

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ৭ মে, ২০২৩
  • ৯৯ বার পড়া হয়েছে
রদ্রিগোর জোড়া গোলে চ্যাম্পিয়ন রিয়াল

ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রদ্রিগোর জোড়া গোল। শনিবারের ফাইনালে ওসাসুনাকে ২-১ গোলে হারিয়ে কোপা দেল রের ট্রফি জিতলো রিয়াল মাদ্রিদ। ৯ বছর পর প্রথমবার এই কাপ টুর্নামেন্টের শ্রেষ্ঠত্ব অর্জন করলো তারা।

কোপা দেল রের রেকর্ড চ্যাম্পিয়ন বার্সেলোনাকে সেমিফাইনালে হারিয়ে ফাইনালে উঠেছিল রিয়াল। ২০১৪ সালের পর প্রথমবার শিরোপা নির্ধারণী মঞ্চে তারা। মাদ্রিদ ক্লাবের প্রতিপক্ষ ২০০৫ সালে একমাত্র ফাইনাল খেলা ওসাসুনা। প্রত্যাশিতভাবে ফেভারিট ছিল রিয়াল। ২০১৪ সালের পর আবারও চ্যাম্পিয়ন তারাই।

রিয়ালের ২০তম কোপা দেল রে জয়ের স্বপ্ন শুরুতেই উজ্জ্বল হয়ে ওঠে। দ্বিতীয় মিনিটে ভিনিসিউস জুনিয়রের দারুণ প্রচেষ্টায় বল পেয়ে রদ্রিগো খুব কাছ থেকে জাল কাঁপিয়ে লিড এনে দেন। কিন্তু বিরতির ১৩ মিনিট পর লুকাস তোরো পেনাল্টি এরিয়ার প্রান্ত থেকে নিচু শটে ওসাসুনাকে সমতায় রাখেন।

তবে ৭০ মিনিটে রদ্রিগোই বাঁচান রিয়ালকে। টনি ক্রুসের শট ওসাসুনার ডিফেন্ডারের গায়ে লাগার পর বক্সের মধ্যে আলগা বলে লক্ষ্যভেদ করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

লা লিগার শিরোপা বার্সেলোনার কাছে হারাতে বসেছে রিয়াল। তবে ডাবল জেতার স্বপ্ন বেঁচে আছে। আগামী মঙ্গলবার ম্যানসিটির সঙ্গে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের প্রথম লেগ। এই মহারণের আগে একটি ট্রফি জিতে আত্মবিশ্বাস বাড়িয়ে নিলো স্প্যানিশ জায়ান্টরা।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com