কিশোরগঞ্জ জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে অনুর্ধ্ব-১৬ বালক ও বালিকাদের সাতাঁর প্রশিক্ষণের উদ্বোধন হয়েছে।
রোববার (৭ মে) ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির ২০২২-২৩ এর আওতায় সদর উপজেলায় রেলওয়ে স্টেশন সংলগ্ন, রেলওয়ে পুকুরে উদ্বোধন হলো মাসব্যাপী সাতাঁর প্রশিক্ষণ। কিশোরগঞ্জ জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হওয়া এই প্রশিক্ষণে ৯টি বিদ্যালয়ের ৩৫ জন সাতাঁরুকে প্রশিক্ষণার্থী হিসেবে মনোনীত করার হয়েছে।
রেলওয়ে পুকুরে রবিবার বিকাল সাড়ে ৩ টায় কিশোরগঞ্জ জেলার ৯ টি স্কুল ও একটি ক্লাবের ৬০ জন বালক ও বালিকা হতে ৩৫ জনকে বাছাই করা হয়।
মাসব্যাপী সাতাঁর প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবদুল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ভারপ্রাপ্ত সিনিয়র স্টেশন অফিসার মোঃ আবুজর গিফারী এবং বাংলাদেশ সুইমিং ফেডারেশন সদস্য এ.কে এম ফারুক। এছাড়াও রেলওয়ে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ অন্যান্য কর্মকর্তা, স্থানীয় দর্শক, অবিভাবক ও ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন।
উক্ত সাতাঁর প্রশিক্ষনে সভাপতিত্ত্ব করেন কিশোরগঞ্জ জেলা ক্রীড়া অফিসার মোঃ নূরে এলাহী। প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করবেন আরজত আতরজান উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক এম এ আব্দুল্লাহ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ক্রীড়া সংগঠক আব্দুল জব্বার রতন।