শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
নেপালের ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৩৮ সীমান্তে বিজিবির সঙ্গে চোরাকারবারিদের গোলাগুলি, অস্ত্রসহ ভারতীয় নাগরিক গ্রেপ্তার ইমরান খানের ছেলেদের সাক্ষাৎকারে তোলপাড় ইমরান খানের ছেলেদের সাক্ষাৎকারে তোলপাড় আইনজীবীদের সবকিছু অর্থের মানদণ্ডে বিচার করা উচিত নয়: আইনমন্ত্রী রংপুরে ৪ খুনের ঘটনায় সব তথ্যই গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে: আরপিএমপি কমিশনার নেপালের বন্যায় আনুমানিক ৯৩ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত: রেড ক্রস সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৭ জনের জানাজা একসঙ্গে কুড়িগ্রামে গ্রেপ্তার এড়াতে বাসার ছাদ থেকে লাফিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আহত আমি এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

লন্ডনে মতবিনিময় সভায় কৃষিবিদ মশিউর রহমান হুমায়ুন

ডেস্ক নিউজ
  • আপডেট সময় রবিবার, ৭ মে, ২০২৩
  • ১০৮ বার পড়া হয়েছে
লন্ডনে মতবিনিময় সভায় কৃষিবিদ মশিউর রহমান হুমায়ুন

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি কৃষিবিদ মশিউর রহমান হুমায়ুনের লন্ডন আগমন উপলক্ষে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এলামনাই অ্যাসোসিয়েশন ইউ কে এর উদ্যোগে নর্থ লন্ডনের বিখ্যাত গোকায়াজু রেস্টুরেন্টে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

রবিবার সন্ধ্যায় কৃষিবিদ মশিউর রহমান হুমায়ুন অনুষ্ঠানস্থলে গেলে সেখানে তাকে ফুলেল সংবর্ধনা দেয়া হয়।

কৃষিবিদ নিজাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি ডঃ আজহারুল ইসলাম লিটন।

সভায় বক্তারা শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত অবস্থার স্মৃতিচারণ করেন। এছাড়াও কৃষিবিদ মশিউর রহমানের হুমায়ুনের বর্তমান ও ভবিষ্যত রাজনৈতিক আরও সমৃদ্ধি কামনা করেন।

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি কৃষিবিদ মশিউর রহমান হুমায়ুন জানান, তিনি ছাত্র জীবন থেকে আওয়ামী রাজনীতির সঙ্গে যুক্ত। নেত্রীর ইচ্ছে ও পরামর্শে নিজ এলাকায়ও দীর্ঘদিন ধরে মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছি। এখন নেত্রী যদি আমাকে নিজ এলাকা কিশোরগঞ্জ -১ (সদর ও হোসেনপুর) আসনে মনোনয়ন দেন, তাহলে সেখান থেকে নির্বাচন করার ইচ্ছা রয়েছে।

সভায় উপস্থিত ছিলেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি হাসানুজ্জমান জুবর, ছাত্রদলের সাবেক সভাপতি শাহাদাত হোসেন মামুন, ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি কৃষিবিদ শাহিন ফেরদৌস সহ শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্র সংগঠনের সাবেক নেত্রীবৃন্দ। উপস্থিত ছিলেন কৃষিবিদ আব্দুল লতিফ, কৃষিবিদ স্বপন, মেহেদী হাসান অপু কৃষিবিদ রিপন, তহুর ই আলম সমর, কবির আলম কবি, কৃষিবিদ শাহিনুর ইসলাম ভূঁইয়া, কৃষিবিদ ডক্টর মিজান সহ অন্যান্য সকল কৃষিবিদৃন্দ।

সভায় বক্তারা শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত অবস্থার স্মৃতিচারণ করেন। এছাড়াও কৃষিবিদ মশিউর রহমানের হুমায়ুনের বর্তমান ও ভবিষ্যত রাজনৈতিক আরও সমৃদ্ধি কামনা করেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com