শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

আইসিসির পুরস্কার হাতে পেলেন সাকিব

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ১০ মে, ২০২৩
  • ৮৩ বার পড়া হয়েছে
আইসিসির পুরস্কার হাতে পেলেন সাকিব

ব্যাটে-বলে গত মার্চ মাসটা দারুণ কেটেছে সাকিব আল হাসানের। প্রতিদান হিসাবে দ্বিতীয়বারের মতো আইসিসির মাসসেরার পুরস্কার ‘প্লেয়ার অব দ্য মান্থ’ নির্বাচিত হয়েছিলেন। অবশেষে সেই পুরস্কার হাতে পেলেন বাংলাদেশের টি-টোয়েন্টি ও টেস্ট অধিনায়ক।

বুধবার ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি বিষয়টি নিশ্চি করেছেন। আইসিসি তাদের ফেসবুক পেইজে সাকিবের হাতে পুরস্কারের একটি ছবি প্রকাশ করেন।

সাকিবের সঙ্গে মাসসেরা ক্রিকেটারের মনোনয়ন পেয়েছিলেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন ও সংযুক্ত আরব আমিরাতের ব্যাটার আসিফ খান। এই দুই ক্রিকেটারকে পেছনে ফেলে মাসসেরা নির্বাচিত হন সাকিব।

মাসসেরা হয়ে সাকিব জানান, পুরস্কারটি পেয়ে নিজেকে সম্মানিত বোধ করছি। বিশেষজ্ঞ প্যানেলিস্টকে ধন্যবাদ, যারা আমাকে ভোট দিয়েছেন। এমন পুরস্কারকে ভালো খেলার স্বীকৃতি বলে মানছেন সাকিব।

মার্চে ঘরের মাটিতে ইংল্যান্ডের বিপক্ষে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ হারলেও ব্যাটে-বলে দারুণ পারফর্ম করেছিলেন সাকিব। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রান সংগ্রাহক ও উইকেট শিকারি ছিলেন তিনি। সিরিজের শেষ ম্যাচে ব্যাট হাতে ৭৫ রানের পাশাপাশি বল হাতে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা হন সাকিব।

এরপর সাকিবের নেতৃত্বে টি-টোয়েন্টিতে ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করে বাংলাদেশ। সেখানেও ব্যাট ও বল হাতে অবদান রাখেন এই অলরাউন্ডার। ইংল্যান্ড সিরিজের ফর্ম ধরে রাখেন আয়ারল্যান্ড সিরিজেও। সব মিলিয়ে মার্চ মাসে ১২ আন্তর্জাতিক ম‌্যাচে সাকিব ৩৫৩ রান এবং ১৫ উইকেট নেন সাকিব।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com