রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির আলোচনা সভা শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ, তেলের দামও কমবে: ট্রাম্প কিশোরগঞ্জের করিমগঞ্জে ধনিয়াপাতা সংগ্রহের সময় বজ্রপাতে শ্রমিক নিহত, আহত ১ কালের সাক্ষী ২৫০ বছরের পুরোনো ঐতিহাসিক গোল মসজিদ হোসেনপুর উপজেলা পরিষদে বিশাল ভিমরুলের চাক, আতঙ্কে মানুষ নির্দোষ কেউ চাকরিচ্যুত হয়নি, ৮৭৯৬ বিডিআর সদস্যের পুনর্বহালের সুযোগ নেই গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী এসআরবি বিল পাস, র‍্যাব বিলুপ্ত বিএনপি আসার পর আইনশৃঙ্খলার ‘দৃশ্যমান অগ্রগতি’ হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

পরিণীতির বাগদান ১৩ মে

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ১০ মে, ২০২৩
  • ১০০ বার পড়া হয়েছে
পরিণীতির বাগদান ১৩ মে

সাত পাকে বাঁধা পড়তে যাচ্ছেন বলিউড নায়িকা পরিণীতি চোপড়া আর আম আদমি পার্টির নেতা রাঘব চাড্ডা। তবে তার আগে ঘটা করে তাদের বাগদান অনুষ্ঠিত হবে।

ভারতীয় সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, সেন্ট্রাল দিল্লিতে ১৩ মে হকে বাগদান অনুষ্ঠান। ১৫০ জনকে আমন্ত্রণ জানানো হয়েছে পরিণীতি আর রাঘবের বাগদান পর্বে। এদিন দুই পরিবারের আত্মীয়স্বজন আর ঘনিষ্ঠ বন্ধুবান্ধব হাজির থাকবেন। সম্পূর্ণ পাঞ্জাবি রীতিনীতি মেনে পরিণীতি আর রাঘবের বাগদান পর্ব সারা হবে।

বাগদানের দিন সকালে ধর্মীয় রীতি পালন করা হবে। এরপর সন্ধ্যায় একে অপরের সঙ্গে আংটি বদল করবেন। এরপর নৈশভোজ শুরু হবে।

ইতিমধ্যে পরিণীতি আর রাঘবের প্রেমের কাহিনি চাউর হয়। এই জুটিকে কখনো রেস্তোরাঁয়, কখনো বিমানবন্দরে, আবার কখনোবা ক্রিকেট ম্যাচে একসঙ্গে দেখা গেছে। সম্প্রতি মুম্বাই বিমানবন্দরে তারা একসঙ্গে ক্যামেরায় ধরা দিয়েছিলেন।

এদিন বিমানবন্দরে পরিণীতি আর রাঘবকে একই গাড়ি থেকে নামতে দেখা গিয়েছিল। এদিন পরিণীতির পরনে ছিল লাল রঙের কুর্তি আর পালাজ্জো, চোখে কালো রোদচশমা।

এদিকে রাঘবকে কালো রঙের শার্ট-প্যান্টে দারুণ সুদর্শন লাগছিল। মুম্বাই থেকে এই জুটি দিল্লিতে পাড়ি জমিয়েছিলেন। কারণ, এই শহরেই নাকি বসতে চলেছে তাদের বাগদানের আসর।

শোনা যাচ্ছে, এ বছর অক্টোবর মাসের শেষের দিকে এই জুটি সাত পাকে বাঁধা পড়বেন। পরিণীতি আর রাঘবের বিয়েকে ঘিরে তাদের ভক্তরা রীতিমতো উচ্ছ্বসিত। এক ছবির সেটে পরিণীতি আর রাঘবের প্রথম দেখা হয়েছিল। এরপর দুজনের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com