মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
এই সম্মাননা শুধু আমার একার নয়,পুরো টিমের সম্মিলিত পরিশ্রমের স্বীকৃতি: বুবলী এই সম্মাননা শুধু আমার একার নয়,পুরো টিমের সম্মিলিত পরিশ্রমের স্বীকৃতি: বুবলী কিশোরগঞ্জে লাইনের ছিদ্র মেরামতে ৩ দিন গ্যাস বন্ধ, ভোগান্তিতে গ্রাহকরা ট্রাম্পকে চাপে ফেলতে বহুমুখী কৌশলে ইরান বাংলাদেশি পাসপোর্টে ১৫৯ দেশ ঘুরে ইতিহাস গড়লেন কাজী আসমা আজমেরী শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারে, দিল্লিকে বলল ঢাকা বিমান খাত উন্নয়নে সহযোগিতার আশ্বাস আইএটিএর লটারিতে বদলি-পদায়ন পেলেন ২৫৪ উপ-সহকারী প্রকৌশলী ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৭০ টাকা বেড়ে ১৫৯৮ বেনজীরের জামিন বাতিলে দুবাইয়ে ল’ ফার্ম নিয়োগ: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশসহ বিশ্বকাপে সরাসরি জায়গা পেল যে ৮ দল

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ১০ মে, ২০২৩
  • ৮৫ বার পড়া হয়েছে
বাংলাদেশসহ বিশ্বকাপে সরাসরি জায়গা পেল যে ৮ দল

ভারতে এবছর হতে চলা ওয়ানডে বিশ্বকাপে সরাসরি অংশ নিতে বাংলাদেশের বিপক্ষে তিন ওয়ানডের সিরিজে সবকটিতে জয় প্রয়োজন ছিল আয়ারল্যান্ডের। প্রথম ম্যাচেই কপাল পুড়েছে তাদের। বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত হওয়ায় সরাসরি ৮ দলের শেষ দল হিসেবে বিশ্বকাপের টিকিট পেয়ে গেছে সাউথ আফ্রিকা। আইরিশদের এখন খেলতে হবে বাছাইপর্ব।

অক্টোবরে ভারতের মাটিতে শুরু হচ্ছে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ। আসরে সরাসরি অংশগ্রহণের বিষয়টি আগেই নিশ্চিত করেছে বাংলাদেশ। যে কারণে বাংলাদেশের জন্য ওয়ানডে চ্যাম্পিয়নশিপের আয়ারল্যান্ড সিরিজটি কেবল বিশ্বকাপের প্রস্তুতি হিসেবেই গুরুত্বপূর্ণ ছিল। তবে আইরিশ ও প্রোটিয়াদের জন্য ছিল বিশ্বকাপে সরাসরি খেলার টিকিট পাওয়ার লড়াই।

লড়াইটা আইরিশ ও প্রোটিয়াদের মধ্যে সরাসরি না হলেও বাংলাদেশের সঙ্গে পূর্ণ পয়েন্ট না পাওয়ায় মিশন থেকে ছিটকে গেল আয়ারল্যান্ড। দশ দলের অংশগ্রহণে এবারের বিশ্বকাপের বাকি দুই দলকে খেলতে হবে জিম্বাবুয়ের মাটিতে বাছাইপর্ব।

বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ পেয়ে সাউথ আফ্রিকার সাদা বলের কোচ রব ওয়াল্টার বলেছেন, ‘আমরা অবশ্যই সরাসরি যোগ্যতা অর্জন করতে চেয়েছিলাম, আমাদের জন্য অনেক সহজ হয়েছে। তা না হলে বাছাইপর্বের মধ্য দিয়ে টুর্নামেন্টে অংশগ্রহণ করতে হতো। কন্ডিশনের কারণে কোয়ালিফায়ারে প্রতিদ্বন্দ্বিতা করা আমাদের জন্য কঠিন হতো।’

ওয়ানডে চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলের নিচের পাঁচ দল, আয়ারল্যান্ড, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়ে ও নেদারল্যান্ডস থেকে যেকোনো দুই দল খেলতে পারবে বিশ্বমঞ্চে।

বিশ্বকাপে খেলা নিশ্চিত করা আটটি দল হল-স্বাগতিক ভারত, বাংলাদেশ, নিউজিল্যান্ড, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, পাকিস্তান, আফগানিস্তান ও সাউথ আফ্রিকা।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com