বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

পদ্মা সেতুর টোল আদায় ৭০০ কোটি টাকা ছাড়াল

ডেস্ক নিউজ
  • আপডেট সময় শনিবার, ১৩ মে, ২০২৩
  • ৬৫ বার পড়া হয়েছে
পদ্মা সেতুর টোল আদায় ৭০০ কোটি টাকা ছাড়াল

পদ্মা সেতু উদ্বোধনের পর থেকে এখন পর্যন্ত ৭০০ কোটি টাকার বেশি টোল আদায় হয়েছে। গত ২৬ জুন পদ্মা সেতু উদ্বোধনের পর থেকে শুক্রবার (১২ মে) রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত ৭০২ কোটি ৪১ লাখ ৭৮ হাজার ৫০০ টাকা টোল আদায় হয়।

পদ্মা সেতু সাইট অফিসের অতিরিক্ত পরিচালক আমিরুল হায়দার চৌধুরী শনিবার এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, পদ্মা সেতু উদ্বোধনের পর থেকে অর্থাৎ গত ২৬ জুন থেকে শুক্রবার (১২ মে) রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত ৭০২ কোটি ৪১ লাখ ৭৮ হাজার ৫০০ টাকা টোল আদায় হয়েছে। এদিকে, এ পর্যন্ত পদ্মা সেতু দিয়ে মোট ৪৯ লাখ ৪০ হাজার ৫০৭টি যানবাহন পারাপার হয়েছে। এর মধো মাওয়া টোল প্লাজা দিয়ে ২৪ লাখ ১৫ হাজার ৫৩৭টি এবং জাজিরা টোল প্লাজা দিয়ে ২৪ লাখ ৮৮ হাজার ৯৭০টি যানবাহন পারাপার হয়।

উদ্বোধনের পর থেকে এখন পর্যন্ত পদ্মা সেতুর মাওয়া প্রান্তের টোল প্লাজায় ৩৪৭ কোটি ৫৩ লাখ ৮ হাজার ৫০ টাকা এবং একই সময়ে জাজিরা টোল প্লাজায় ৩৫৪ কোটি ৮৮ লাখ ৭০ হাজার ৪৫০ টাকা টোল আদায় হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com