বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

কুলিয়ারচরে দুই দশক পর ছাত্রলীগের কমিটি

আলি হায়দার, কুলিয়ারচর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় রবিবার, ১৪ মে, ২০২৩
  • ১৪২ বার পড়া হয়েছে
কুলিয়ারচরে দুই দশক পর ছাত্রলীগের কমিটি

কিশোরগঞ্জের কুলিয়ারচরে প্রায় দুই দশক পর ছাত্রনেতা সুশান্ত ভৌমিককে সভাপতি ও রবিন মিয়া (ওয়ালিদ)কে সাধারণ সম্পাদক করে উপজেলা ছাত্রলীগের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। একই সাথে মোবাশ্বের আলম দিহানকে কুলিয়ারচর পৌর ছাত্রলীগের সভাপতি ও ইমন হোসেনকে সাধারণ সম্পাদক করে পৌর ছাত্রলীগেরও আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।

গত শুক্রবার ও শনিবার সন্ধ্যায় জেলা ছাত্রলীগের সভাপতি আনোয়ার হোসেন মোল্লা সুমন ও জেলা ছাত্রলীগের সম্পাদক মোহাম্মদ ফয়েজ উমান খান স্বাক্ষরিত আলাদা আলাদা দুইটি বিজ্ঞপ্তিতে প্রথমে ২৪ সদস্য বিশিষ্ট উপজেলা ছাত্রলীগ, পরে আট সদস্য বিশিষ্ট কুলিয়ারচর পৌর ছাত্রলীগের এক বছর মেয়াদি আংশিক কমিটি ঘোষণা করেন। বিজ্ঞপ্তিতে এসব কমিটিকে এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটির তালিকা তৈরি করে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

দুই দশক পর কুলিয়ারচরে ছাত্রলীগ কমিটি ঘোষণা করার পর সামাজিক যোগাযোগ মাধ্যমসহ দলীয় নেতাকর্মীদের মধ্যে আনন্দের জোয়ার বইতে শুরু করেছে। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে একে অপরকে অভিনন্দন জানিয়ে পোস্ট দিচ্ছেন।

২৪ সদস্য বিশিষ্ট উপজেলা ছাত্রলীগ কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ সভাপতি মোহাম্মদ হাবিবুল্লাহ পাপ্পু, মোঃ বুরহান উদ্দিন ভূইয়া তমাল, রুবেল দাস, মোহাম্মদ ইউসুফ মিয়া, শরিফুল ইসলাম শরিফ, শাহীন সদাগর, মোঃ দিদারুল ইসলাম বিনয়, জুম্মন খান।

যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ রেদোয়ান মাহমুদ তুরাগ, মুরসালিন হোসেন টিটু, আহসান কামরুল সুজন, হাসানুজ্জামান খান নিরব, হাসিবুর রহমান তনয়, মোঃ ইমরান খান।

সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আমজাদ হোসেন, সোহরাব হোসেন, শাহাদাৎ হোসেন শাহীন, সুরমা আক্তার সুমনা, মোঃ আকিবুল হোসেন অপি, ফারদিন মুরাসালিন ফাহিম, আরাফাত গাজি, কামরুল আহসান সুজন।

আট সদস্য বিশিষ্ট কুলিয়ারচর পৌর ছাত্রলীগ কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ সভাপতি মাসুম খান, হাবিবুর রহমান পলক। যুগ্ম সাধারণ সম্পাদক সকিব মিয়া। সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম শাওন, সাংগঠনিক সম্পাদক রায়হান শিবলী, সাংগঠনিক সম্পাদক নাসির মিয়া।

স্থানীয় সংসদ সদস্য ও বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন, কুলিয়ারচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইমতিয়াজ বিন মুসা জিসান ও জেলা ছাত্রলীগের সভাপতি, সম্পাদকের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানিয়ে নবগঠিত কুলিয়ারচর উপজেলা ছাত্রলীগের সভাপতি সুশান্ত ভৌমিক বলেন, জাতীয় নির্বাচনকে সামনে রেখে এই মুহূর্তে ছাত্রলীগের কমিটি সাংগঠনিক কর্যক্রমকে আরও বেগবান করবে। আমার এ কমিটি ছাত্রলীগের সুনাম ও ঐতিহ্য বজায় রেখে জননেত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করতে কাজ করে যাবে। এজন্য সকলের দোয়া, সহযোগিতা ও আশীর্বাদ কামনা করি

নবগঠিত পৌর ছাত্রলীগের সভাপতি মোবাশ্বের আলম দিহান বলেন, ‘অতীতের ধারাবাহিকতা বজায় রেখে সংগঠনকে এগিয়ে নিতে কাজ করবো এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার উন্নত বাংলাদেশ গড়ার ভিশন ও মিশন বাস্তবায়নের লক্ষ্যে কুলিয়ারচর ছাত্রলীগের অভিভাবক ইমতিয়াজ বিন মুসা জিসান ও বিসিবি সভাপতি নামজুল হাসান পাপন ভাইয়ের নির্দেশনায় প্রাণান্ত কাজ করব।’

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com