শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
আশুলিয়ায় ‘শক্তিশালী বোমা’ উদ্ধার বাংলাদেশসহ ১৪ দেশকে নিয়ে সৌদির নতুন সমুদ্রকেন্দ্রিক সামরিক জোট ঘোষণা ‘অগাস্টেই বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর লক্ষ্য’ বাংলাদেশিদের ভিসা কার্যক্রম স্বাভাবিক করার তাগিদ ভারতের সংসদীয় কমিটির জ্যেষ্ঠ উপদেষ্টার পদত্যাগ, সংকটে ফিফা সভাপতি নওগাঁয় জমি দখলের অভিযোগ ভিত্তিহীন দাবি করে সংবাদ সম্মেলন, নিরপেক্ষ তদন্তের দাবি সুবিচারের দাবিতে সংবাদ সম্মেলন: হোসেনপুরে কিশোরীকে নির্যাতন, জোরপূর্বক বিয়ে ও প্রাণনাশের অভিযোগ ৫০ বছরে সর্বনিম্ন এডিপি বাস্তবায়ন কিশোরগঞ্জের কটিয়াদীতে সড়ক দুর্ঘটনায় যুবকের প্রাণহানি জুলাই নিয়ে ব্যবসা না করার আহ্বান জানিয়েছেন মির্জা ফখরুল

এসএসসির স্থগিত পরীক্ষা কবে, জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
  • আপডেট সময় সোমবার, ১৫ মে, ২০২৩
  • ৮৬ বার পড়া হয়েছে
এসএসসির স্থগিত পরীক্ষা কবে, জানালেন শিক্ষামন্ত্রী

লিখিত পরীক্ষা শেষ হওয়ার পর এসএসসি ও সমমানের স্থগিত পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

সোমবার সকালে রাজধানীর টিচার্স ট্রেনিং কলেজ আয়োজিত বঙ্গবন্ধু সৃজনশীল প্রতিযোগিতার উদ্বোধন শেষে একথা বলেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, ঘূর্ণিঝড় মোখার কারণে পিছিয়ে দেয়া হয়েছিল এসএসসির কয়েকটি বিষয়ের পরীক্ষা। আগামী ২৩ মে সব লিখিত পরীক্ষা শেষ হয়ে যাবে। এর পরেই পিছিয়ে দেয়া পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানান তিনি। তবে পরীক্ষার সময় ও তারিখ পরে জানানো হবে বলে জানান শিক্ষামন্ত্রী।

এর আগে, রোববার (১৪ মে) বঙ্গোপসাগরে সৃষ্ট অতিপ্রবল ঘূর্ণিঝড় মোখার কারণে সব বোর্ডের সোমবারের (১৫ মে) এসএসসি ও সমমান পরীক্ষা স্থগিত করে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।

গত ৩০ এপ্রিল সারা দেশে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। সোমবার গার্হস্থ্য বিজ্ঞান (তত্ত্বীয়), কৃষি শিক্ষা (তত্ত্বীয়), সংগীত, আরবি, সংস্কৃত, পালি, শারীরিক শিক্ষা ও ক্রীড়া এবং চারু ও কারুকলা বিষয়ের পরীক্ষা হওয়ার কথা ছিল।

দীপু মনি বলেন, নতুন শিক্ষাক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের মেধার বিকাশ ঘটানো হবে। যার যে দিকে মেধা তাকে সেভাবেই গড়ে তোলার লক্ষ্যে নতুন শিক্ষাক্রম। এর আগে, সৃজনশীল মেধা অন্বেষণ অনুষ্ঠানে র‍্যালিতে অংশ নেন দীপু মনি। বেলুন উড়িয়ে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন তিনি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com