সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
টানা তিন হার বাংলাদেশের, এবার বড় লজ্জা দিল ভারত হানাহানি এড়িয়ে আলোচনার মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির ‘মৃত্যুর আগে ছেলেকে একবার দেখে যেতে চাই’ ১ ঘণ্টা ৪০ মিনিটের ব্যবধানে ঢামেকে তিন কারাবন্দীর মৃত্যু এক্সপ্রেসওয়েতে লাশ: বাসের সুপারভাইজার ও সহকারীর স্বীকারোক্তি, চালক রিমান্ডে দেশে মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার টাকা কটিয়াদীতে মাথার টুপির ভেতর থেকে ইয়াবা উদ্ধার, মুদি দোকানি গ্রেপ্তার সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার

পাকুন্দিয়ায় পুলিশি অভিযানে গ্রেফতার ৮

মো: মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৮ মে, ২০২৩
  • ৮৩ বার পড়া হয়েছে
পাকুন্দিয়ায় পুলিশি অভিযানে গ্রেফতার ৮

কিশোরগঞ্জের পাকুন্দিয়া থানা পুলিশ গতকাল বুধবার গভীর রাতে উপজেলার বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে ৫ কেজি গাজা ও ৫১ পিছ ইয়াবা ট্যাবলেটসহ ৮জনকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃতরা হলো উপজেলার চরকুর্শা গ্রামের ছফির উদ্দিনের ছেলে মাসুদ মিয়া (৪৫), তার কাছ থেকে ৫০০গ্রাম গাজা, ৫১পিছ ইয়াবা ও তার সহযোগি উপজেলা চরপাড়াতলা গ্রামের খুর্শিদের ছেলে আরমান (২৪), তার কাছ থেকে ৩০০শ গ্রাম গাজা, বাহাদিয়া গ্রামের জয়নালের ছেলে সাগর (২০) তার কাছ থেকে ২০০শ গ্রাম উদ্ধার করা হয়।

এদিকে হিজলীয়া গ্রামের অভিযান চালিয়ে মোটরসাইকেল চুরি মামলার আসামী মৃত অজিত কুমার দে’র ছেলে সৌরভ কুমার দে (২৭) কে এবং মির্জাপুর ব্রহ্মপুত্র নদীর পাড়ে তাস দিয়া জুয়া খেলা অবস্থায় দুইজনকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো- বীরকুর্শা গ্রামের রজব আলীর ছেলে স্বপন মিয়া (৩০), কাহেৎধান্দুল গ্রামের দুলাল মিয়া ছেলে সাদ্দাম হোসেন (২৮)। মারামারি মামলা আসামী পাটুয়াভাঙ্গা ইউনিয়নের ভিটিপাড়া গ্রামের মৃত আঃ মান্নানের ছেলে গোলাপ মিয়া (৪৫), মৃত হাসিম উদ্দিনের ছেলে মো. জুয়েল মিয়া (৩০)।

পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নাহিদ হাসান সুমন জানান, গ্রেফতারকৃতদের পৃথক পৃথক মামলা রুজু করে আজ বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com