শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

বন্ধুর সঙ্গে বেড়াতে গিয়ে লাশ হয়ে ফিরলেন এসএসসি পরীক্ষার্থী

মো: শাহাদত হোসেন, সিরাজগঞ্জ প্রতিনিধি
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৮ মে, ২০২৩
  • ৮২ বার পড়া হয়েছে
বন্ধুর সঙ্গে বেড়াতে গিয়ে লাশ হয়ে ফিরলেন এসএসসি পরীক্ষার্থী
সিরাজগঞ্জের তাড়াশে এসএসসি পরীক্ষা শেষে বন্ধুর সঙ্গে বেড়াতে গিয়ে মোটরসাইকেল থেকে পড়ে রোকসানা আক্তার হাসি (১৬) নামে এক পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে।
বুধবার (১৭ মে) বিকেলে মান্নান নগর-তাড়াশ আঞ্চলিক সড়কে দোবিলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত রোকসানা আক্তার হাসি উপজেলার পংরৌহালী গ্রামের আব্দুল খালেকের মেয়ে। সে মহেশরৌহালী জলিল নগর উচ্চ বিদ্যালয় থেকে এ বছর এসএসসি পরীক্ষা দিচ্ছিল।
বৃহস্পতিবার (১৮ মে) এ তথ্য নিশ্চিত করে নওগাঁ ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য লতা আক্তার জানান, বুধবার (১৭ মে) এসএসসি পরীক্ষা শেষ হওয়ার পর রোকসানা আক্তার হাসি তার এক বন্ধুর মোটরসাইকেলযোগে ঘুরতে বেড়িয়েছিল। তারা দোবিলা এলাকায় উঁচু ব্রিজে ঢালে ওঠার সময় পেছন থেকে ছিটকে পড়ে গিয়ে গুরুতর আহত হয় হাসি। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর মৃত্যু হয়।
.
তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি ইউডি মামলা হয়েছে।  

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com