রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:১০ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার তাড়াইলে দারুল কুরআন মাদরাসার প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি হোসেনপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা নেপালের বন্যা: জলবায়ু পরিবর্তনের সীমান্তহীন হুমকি ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু

পাকুন্দিয়ায় বাড়িঘর ভাঙচুর-লুটপাট চারদিন বাড়ি ছাড়া একটি পরিবার

মো: মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ
  • আপডেট সময় শনিবার, ২০ মে, ২০২৩
  • ৮৪ বার পড়া হয়েছে
পাকুন্দিয়ায় বাড়িঘর ভাঙচুর-লুটপাট চারদিন বাড়ি ছাড়া একটি পরিবার

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক দল মাদকাসক্ত দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালিয়ে একটি পরিবারের বাড়িঘর ও দোকানপাট ভাঙচুর করেছে। এ সময় হামলাকারীরা প্রায় ৩০ লাখ টাকার বিভিন্ন আসবাবপত্রসহ মালামাল লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ ওঠেছে।

মাদকাসক্তদের ভয়ে ওই পরিবারের শিশু সন্তানসহ ১০-১২ জন নারী-পুরুষ চারদিন ধরে বাড়ি ছাড়া। এ ঘটনায় আজ শুক্রবার (১৯ মে) সকালে আটজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো ৪০ থেকে ৫০ জনকে অভিযুক্ত করে পাকুন্দিয়া থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী আছাদ মিয়ার স্ত্রী মোছা: রাজিয়া আক্তার হেনা। এর আগে সোমবার (১৫ মে) দিবাগত রাতে উপজেলার বুরুদিয়া ইউনিয়নের নামা সালুয়াদি (মোড়ল বাড়ি) গ্রামে এ ঘটনা ঘটে।

অভিযুক্তরা হলেন, একই এলাকার মিলন মিয়ার ছেলে চঞ্চল (২৬), মৃত করিম মিয়ার ছেলে মিলন (৪০), আলি হোসেনের ছেলে ইমন (২০) ও জালাল (৩২), কাদের মিয়ার ছেলে সোহেল (৩৫) ও সুমন (২৫), জহুর আলির ছেলে নাইম (২১) ও আজিম (২৩)।

এলাকাবাসি ও অভিযোগ সূত্রে জানা যায়, ১৫ মে সোমবার বিকেলে নামা সালুয়াদি গ্রামের জয়নাল আবেদীনের ছেলে দীন ইসলাম বাড়ির পশ্চিম পাশে নির্মিত গ্রামীণ ফোনের একটি টাওয়ারের নিচে বসে বিশ্রাম করছিলেন। পাশেই বসে গাঁজা সেবন করছিল মিলন মিয়ার ছেলে চঞ্চলসহ কয়েকজন মাদকাসক্ত। এ সময় চঞ্চলকে একটু দূরে গিয়ে গাঁজা সেবন করতে বলে দীন ইসলাম। এতে চঞ্চল ক্ষীপ্ত হয়ে দীন ইসলামকে গালগাল করতে থাকে। এ নিয়ে উভয়ের মধ্যে তর্ক বিতর্কের এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। পরে উভয়ই যার যার বাড়ি চলে যায়। এ ঘটনার জেরে সোমবার রাত ১০ টার দিকে চঞ্চলের বাবা মিলনের নির্দেশে ৪০ থেকে ৫০ জনের একটি দল দা, লাঠি, ছোড়া, বলম, লোহার রডসহ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে দীন ইসলামদের বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা চারটি বসত ঘর ও একটি মুদি দোকান কুপিয়ে ভাঙচুর করে। এ সময় ঘরে ঢুকে যাবতীয় আসবাবপত্র ভাঙচুর শেষে একটি রঙিন টেলিভিশন, তিনটি গ্যাস সিলিন্ডার, দুইটি চুলা, একটি বাইসাইকেল, দুইটি ছাগল, স্বর্ণালঙ্কার ও নগদ দেড়লাখ টাকাসহ ডাল, চাল ও হাড়িপাতিল লুট করে নিয়ে যায়। খবর পেয়ে আহুতিয়া তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

অভিযোগকারী মোছা: রাজিয়া আক্তার হেনা বলেন, অভিযুক্তরা শুধু বাড়িঘরই ভাঙচুর করেনি। ঘরের আসবাবপত্র ভাঙচুর করে খাওয়া পড়ার সব জিনিস লুট করে নিয়ে গেছে। রান্না করে খাওয়ার মতো কোনো জিনিস রেখে যায়নি। আমরা অন্যের বাড়িতে খাওয়া দাওয়া করছি। ওরা আমাদের প্রাণনাশের হুমকি দিচ্ছে। তাই ওদের ভয়ে চার-পাঁচদিন ধরে আমরা বাড়ি ছাড়া। বিভিন্ন আত্মীয়-স্বজনের বাড়িতে থেকে দিন পার করছি। কোনো পুরুষ মানুষ বাড়িতে না থাকায় থানায় অভিযোগ দিতে দেরী হয়েছে। আমরা প্রশাসনের কাছে নিরাপত্তা দাবি করছি।

এ বিষয়ে জানতে অভিযুক্তদের কাউকে বাড়ি পাওয়া যায়নি।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাহিদ হাসান সুমন অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, এ বিষয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com