বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাতে বঙ্গভবনে প্রধানমন্ত্রী

ডেস্ক নিউজ
  • আপডেট সময় শনিবার, ২০ মে, ২০২৩
  • ৭২ বার পড়া হয়েছে
রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাতে বঙ্গভবনে প্রধানমন্ত্রী

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে বঙ্গভবনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার সন্ধ্যা ৭টায় প্রধানমন্ত্রী বঙ্গভবনে যান। বঙ্গভবনে পৌঁছালে রাষ্ট্রপ্রধান তাকে স্বাগত জানান।

সূত্র বলছে সাক্ষাৎকালে রাষ্ট্রপতিকে জাপান, যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য সফর বিষয়ে অবহিত করবেন প্রধানমন্ত্রী। এছাড়া বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতেও তাদের মধ্যে আলোচনা হতে পারে।

মো. সাহাবুদ্দিন গত ১৩ ফেব্রুয়ারি বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি নির্বাচিত হন। এরপর ২৪ এপ্রিল দেশের ২২তম রাষ্ট্রপতিকে শপথবাক্য পাঠ করান জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। শপথ গ্রহণের পর এটাই তার সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com