বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

ফেসবুক পোস্টকে কেন্দ্র করে বন্ধুকে খুন, আসামি গ্রেপ্তার

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বুধবার, ২৪ মে, ২০২৩
  • ৬৬ বার পড়া হয়েছে
ফেসবুক পোস্টকে কেন্দ্র করে বন্ধুকে খুন, আসামি গ্রেপ্তার

কুষ্টিয়ার কুমারখালীতে ফেসবুকে পোস্ট দেয়াকে কেন্দ্র করে বন্ধুর ছুরিকাঘাতে তানজিল শেখ (১৮) নামে এক কলেজ ছাত্র নিহতের ঘটনায় প্রধান আসামি ওবায়দুল শেখ ইমনকে (১৯) গ্রেপ্তার করেছে র‌্যাব।

মঙ্গলবার (২৩ মে) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন র‌্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার মোহাম্মদ ইলিয়াস খান।

এর আগে সোমবার দিবাগত রাত আড়াইধটার দিকে খুলনা রেলস্টেশন এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত ওবায়দুল শেখ ইমনকে গ্রেপ্তার করে র‌্যাব। র‌্যাব জানায়, ঘটনার পর থেকে বিভিন্ন স্থানে পালিয়ে ছিলেন আসামি ইমন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কুষ্টিয়া ক্যাম্পের র‌্যাব টিম খুলনা থেকে তাকে গ্রেপ্তার করে।

নিহত তানজিল শেখ পান্টি ইউনিয়নের ওয়াশী গ্রামের মনিরুল শেখের ছেলে। তিনি পান্টি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। এ ঘটনায় গ্রেপ্তার ওবায়দুল শেখ ইমন ও একই কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী। ইমন পান্টি বাজার এলাকার চা বিক্রেতা মিলন হোসেনের ছেলে।

জানা গেছে, ফেসবুকে ধুমপানরত অবস্থার ছবি পোস্ট দেয়ায় গত শনিবার বিকেল তিনটার দিকে পান্টি স্কুল মাঠে তানজিল ও তার বন্ধু ইমনের মধ্যে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে প্রকাশ্য দিবালোকে ইমন তানজিলের বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যান। পরবর্তীতে স্থানীয়রা তানজিলকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় গত সোমবার নিহতের বাবা বাদী হয়ে দুই জনের নামসহ আরও ২-৩ জনকে অজ্ঞাত আসামি করে কুমারখালী থানায় একটি মামলা দায়ের করেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com