পাকুন্দিয়া উপজেলা ব্রহ্মপুত্র নদ থেকে বালু উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (২৯শে মে) দুপুরের দিকে এই অভিযান পরিচালনা করা হয়।
পাকুন্দিয়া উপজেলার চরফরাদী ইউনিয়নের মির্জাপুর বাজার সংলগ্ন ব্রহ্মপুত্র নদের পার থেকে বালু উত্তোলন করা হয়। জানা গেছে মির্জাপুর গ্রামের মৃত মুসলিমের ছেলে মোঃ রতন (১৯) অবৈধভাবে ব্রহ্মপুত্র নদথেকে বালু উত্তোলনের দায়ী বালু ব্যবস্থাপনা আইন ২০১০ এ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।অভিযানে সহযোগিতা করেন পাকুন্দিয়া থানা একদল পুলিশ।
সহকারি কমিশনার ভূমি তানিয়া আক্তার বলেন, অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনের দায় এক ব্যক্তিকে জরিমানা করা হয়েছে, সেই সঙ্গে তাদের সতর্ক করা হয়েছে।