বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
পাকুন্দিয়ায় ইয়াবা ও নগদ টাকাসহ একজন গ্রেপ্তার হোসেনপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা নওগাঁয় কর্মস্থলে যাওয়ার পথে প্রাণ গেল ব্যাংক কর্মচারীর কিশোরগঞ্জে হ্যান্ডবল প্রশিক্ষণ অনুষ্ঠিত, সনদ পেল ৪০ শিক্ষার্থী ভোটগ্রহণ শেষে আসতে শুরু করেছে ফলাফল, নজর কংগ্রেসের নিয়ন্ত্রণের দিকে কিশোরগঞ্জে অনূর্ধ্ব-১৪ হ্যান্ডবল প্রতিযোগিতা অনুষ্ঠিত মার্কিন মধ্যবর্তী নির্বাচনের ভোট শুরু পাকুন্দিয়া থানা পুলিশের বিশেষ অভিযান গ্রেপ্তার ৩ নওগাঁয় চিকিৎসাধীন অবস্থায় বগুড়ার আ’লীগ নেতা নবারের মৃত্যু দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

হোসেনপুরে ছুরিকাঘাতে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

সঞ্জিত চন্দ্র শীল, হোসেনপুর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় সোমবার, ২৯ মে, ২০২৩
  • ১৩৮ বার পড়া হয়েছে
হোসেনপুরে ছুরিকাঘাতে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু
কিশোরগঞ্জের হোসেনপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে রিয়াদ খান (১৭) নামের এক এসএসসি পরীক্ষার্থী খুন হওয়ার ঘটনা ঘটেছে৷
রবিবার (২৮ মে) রাতে উপজেলার জিনারী ইউনিয়নের বীর হাজিপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রিয়াদ উপজেলার একই গ্রামের মো. স্বপন খানের ছেলে । সে উপজেলার হোসেনপুর সরকারি মডেল পাইলট স্কুল এন্ড কলেজ থেকে এবারের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল। 
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, রিয়াদের চাচাতো বোনকে তাদের বাড়ির পাশ্ববর্তী একটি বাড়িতে বিয়ে দেওয়া হয়। রবিবার রাতে সাংসারিক বিষয় নিয়ে তার বোন জামাইয়ের ভাই রবিউলের সাথে রিয়াদের  তর্ক বির্তক হয়। তর্ক বিতর্কের এক পর্যায়ে রবিউল রিয়াদকে ছুরি দিয়ে এলোপাতারি আঘাত করতে থাকে। পরে প্রতিবেশীরা উদ্ধার করে তাকে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
.
হোসেনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসাদুজ্জামান টিটু ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ময়নাতদন্তের জন্য লাশ কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। আসামীকে গ্রেফতার করতে পুুলিশের অভিযান চলমান৷

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com