বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
পাকুন্দিয়ায় ইয়াবা ও নগদ টাকাসহ একজন গ্রেপ্তার হোসেনপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা নওগাঁয় কর্মস্থলে যাওয়ার পথে প্রাণ গেল ব্যাংক কর্মচারীর কিশোরগঞ্জে হ্যান্ডবল প্রশিক্ষণ অনুষ্ঠিত, সনদ পেল ৪০ শিক্ষার্থী ভোটগ্রহণ শেষে আসতে শুরু করেছে ফলাফল, নজর কংগ্রেসের নিয়ন্ত্রণের দিকে কিশোরগঞ্জে অনূর্ধ্ব-১৪ হ্যান্ডবল প্রতিযোগিতা অনুষ্ঠিত মার্কিন মধ্যবর্তী নির্বাচনের ভোট শুরু পাকুন্দিয়া থানা পুলিশের বিশেষ অভিযান গ্রেপ্তার ৩ নওগাঁয় চিকিৎসাধীন অবস্থায় বগুড়ার আ’লীগ নেতা নবারের মৃত্যু দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

৮৩ বছর বয়সে বাবা হচ্ছেন হলিউড অভিনেতা

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ৩১ মে, ২০২৩
  • ১১৭ বার পড়া হয়েছে
৮৩ বছর বয়সে বাবা হচ্ছেন হলিউড অভিনেতা

৮৩ বছরের হলিউড অভিনেতা আল পাচিনো চতুর্থবারের মতো বাবা হচ্ছেন। এই অভিনেতার ২৯ বছর বয়সী বান্ধবী নূর আলফাল্লাহ বর্তমানে গর্ভবতী। জানা গেছে, গর্ভাবস্থার অষ্টম মাসে রয়েছেন তিনি।

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, ২০২২ সালের এপ্রিল মাস থেকে পাচিনোর সঙ্গে সম্পর্ক নূরের। আলের তিন সন্তান রয়েছে। যার মধ্যে দুটি সন্তান বেভারলি ডি’ অ্যাঞ্জেলোর সঙ্গে এবং একজন জন ট্যারান্টের সঙ্গে।

গত বছর আলের ৮২তম জন্মদিনে প্রথমবার নূরের সঙ্গে প্রকাশ্যে দেখা যায় আল পাচিনোকে। আর সম্পর্কের এক বছর পেরোতে না পেরোতেই এলো সুখবর। দু’জনের বয়সের ফারাক ৫৪ বছর হওয়ায় সে সময় কম কটাক্ষ হয়নি। এতে যদিও প্রেমে কোনও কমতি হয়নি। করোনার সময় থেকেই একে-অপরের সঙ্গে সময় কাটানোর শুরু। তারপর প্রেম আর এখন সন্তান।

নূর পেশায় একজন চলচ্চিত্র প্রযোজক। তিনি লস অ্যাঞ্জেলেসের বেভারলি হিলসে বড় হয়েছেন। তার বাবা কুয়েতি হলেও মা আমেরিকার বাসিন্দা।

আল পাচিনোর প্রথম সন্তান জুলি মারির বয়স ৩৩ বছর। তার মা অভিনয় প্রশিক্ষক জ্যান ট্যারান্ট। ‘গডফাদার’ অভিনেতা প্রাক্তন প্রেমিকা বেভারলি ডি অ্যাঞ্জেলোর সঙ্গে যমজ সন্তান অ্যান্টন ও অলিভিয়ার জন্ম দিয়েছেন।

আল পাচিনোকে গডফাদার সিরিজ ছাড়াও দেখা গিয়েছে স্কেয়ারফেস, সেন্ট অব এ উম্যান, সার্পিকো, দ্য ডেভিলস অ্যাডভোকেট, সি অব লভ, হিট, দ্য ইনসাইডারসহ হলিউডের একাধিক কালজয়ী ছবিতে। হলিউডে তৈরি হতে চলা ‘মোদি’বায়োপিকেও থাকবেন তিনি। ইতালীয় শিল্পী আমেদিও মোদিল্লিয়ানির জীবননির্ভর ছবি পর্দায় ফুটিয়ে তোলা হবে। জীবনী চিত্রটি তৈরি করছেন জনি ডেপ। বন্ধুমহলে ‘মোদি’নামে পরিচিত ছিলেন মোদিল্লিয়ানি, সেই থেকেই এমন নাম ছবির। এই ছবিতে থাকার কথা রয়েছে আল পাচিনোর।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com